ITC - Enduring Value Sunrise Pure Masala

Baidhyabati Badamtala Sarbojonin Durgotsab

Baidhyabati, Hooghly

卍 শুভ কাজে সর্বদা - ৮২ তে বাদামতলা

১৯৪৪ সালের পুজো আজ ৮২ তে পা দিল।
অনেকখানি পথ, নানা কল্যানমূলক কাজের মধ্যে দিয়ে পার করবার চেষ্টা করেছে বাদামতলা বারোয়ারি।যেমন - রক্তদান সিবির, বস্ত্র বিতরণ বা সমাজ সেবা মূলক কাজ।পুজো বলতে ছোটোদের কথা সবার আগে আসে।সেইতেও বাদামতলে পিছিয়ে নেই।ছোটোদের জন্য থাকে অঙ্কন প্রতিযোগিতা, নানা ক্রিয়ামূলক প্রতিযোগিতা। এছাড়াও ক্রিকেট - ফুটবল টুরনামেন্ট এর ব্যবস্থা করে থাকে বাদামতলা বারোয়ারী।বাদামতলার বুকে বিভিন্ন সময় এসেছেন অনেক গণ্য মান্য ব্যক্তি। ৫০ -৭৫ বছরে পুজো উদবোধন করতে এসেছিলেন রাজ্যপাল। ৬০ বছরে এসেছিলেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় পি.কে. ব্যনার্জী।আধুনিক তালে তাল মিলিয়ে করা হয় থিম পুজোও, তাছাড়া সারাবছর ধরে হয় নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাদামতলা বারোয়ারীর সমস্ত কাজ মাথায় রেখে এবারের পুজোর থিম "卍 শুভ কাজে সর্বদা "
মা দুর্গার আগমনে সব কিছু যেন হয় শুভ শুভ সেই বার্তাই দিতে চায় বাদামতলা সর্বজনীন শারদোৎসব সমিতি ||

Puja voting code
SUN0200
WhatsApp VOTE SUN0200 to +91 91470 77170
Live rank #92 0 votes

Voting opens soon — keep this code ready!