ITC - Enduring Value Sunrise Pure Masala

Bighati Boy'S Club Sarbojanin Durgotsab Commitee

Bhadreswar, Hooghly

বিঘাটি বয়স ক্লাবের পরিচালনায় আয়োজিত দুর্গাপূজা বিঘাটি অঞ্চলের অন্যতম প্রাচীন পূজা। এর সঙ্গে জড়িয়ে আছে এলাকার গৌরবময় ইতিহাস। বিঘাটির প্রাণপুরুষ স্বর্গীয় কিশোরী মোহন রায় ১৮৮৪ সালে স্থানীয় মানুষের শিক্ষার আলো পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেছিলেন বিঘাটি কিশোরী মোহন হাই স্কুল। স্কুলের মাঠের পাশে এক ডোবার ধারে গ্রামবাসীরা বাঁশ, খেজুরগাছ ও খড় দিয়ে গড়ে তোলেন বিঘাটি বয়স ক্লাব, আর সেখান থেকেই শুরু হয় দুর্গাপূজার প্রথম অধ্যায়।
প্রথমে ছিল সাদামাটা আয়োজন—এক চালার ঠাকুর, মশাল-হারিকেনের আলো, বাঁশঝাড় থেকে আনা সামগ্রী, আর মায়েরা নিজেদের শাড়ি দিয়ে তৈরি করতেন প্যান্ডেল। ঢাক কিংবা মাইক কিছুই ছিল না, শুধু ভক্তি আর সরল আনন্দ। তিন-চারটি বাঁশ দিয়ে বানানো সাঁকো পেরিয়ে মানুষ আসতেন পূজা দেখতে, অনেকেই নালায় পড়ে ছোটখাটো দুর্ঘটনায় পড়তেন। তবুও তিন কিলোমিটার এলাকা জুড়ে একমাত্র এই পূজোতেই ভিড় জমাত হাজারো মানুষ।
সময়ের সঙ্গে সঙ্গে এসেছে পরিবর্তন। সাদা কাপড় রঙিন হয়ে উঠেছে, এসেছে হেচাক, সিনক্রেট, ব্যাটারি চালিত গ্রামোফোন, পরে বিদ্যুৎ আর টিউবলাইট। মণ্ডপে জীবন্ত মডেল, থিম, মানবমূর্তি, এমনকি রাজবাড়ি, সেলুলার জেল বা বৃন্দাবনের মতো শিল্পকর্ম দর্শকদের চমকে দিয়েছে। আজও সেই ঐতিহ্য আর নবপ্রজন্মের সৃজনশীলতায় ভর করে বিঘাটি বয়স ক্লাবের দুর্গোৎসব মানুষের মনে অনন্য মর্যাদা অর্জন করেছে।

Puja voting code
SUN0206
WhatsApp VOTE SUN0206 to +91 91470 77170
Live rank #93 0 votes

Voting opens soon — keep this code ready!