Chatra Kalitala Barowari Samity
Serampur, Hooghly
পঞ্চতত্ত্ব যেমন সৃষ্টির ইতিহাস বলে দেয়, বাঙালির বাগধারায় হাতের পাঁচ যে অর্থে ব্যবহৃত হয়, সেই অর্থে আমরা বারোয়ারির হাতের পাঁচ 1998 সালে প্রথম দুর্গাপুজোর সূচনা করি, হয়তো সাত সমুদ্র তেরো নদী নয়, কিন্তু বহু খাল বিল নালা পার হয়ে আমরা আজ ২৮ বৎসরের পদার্পন করেছি। সূচনার শুরু থেকেই সিদ্ধান্ত ছিল যেহেতু মন্দির কেন্দ্রীক পূজা তাই সাবেকি আনাকেই প্রাধান্য দেওয়া হবে, এবং কখনোই অনভিপ্রেত আরমবড় ডেকে আনা হবে না। তাতে হয়তো সামাজিক প্রচার মাধ্যম থেকে দূরে থাকতে হবে, কিন্তু মায়ের আরাধনার আন্তরিকতায় কোন খেদ থাকবে না। কিন্তু কালের স্রোতে বিধাতার লেখনি অন্য কথা লিখে রেখেছিল। হয়ত থীম আজও হয়ে ওঠেনি কিন্তু কোন এক অদৃশ্য বলে আমরা বেশ কয়েকবছর স্থানীয় দুটি কেন্দ্রীয় নির্বাচনী সংস্থার দ্বারা মনোনীত ও নির্বাচিত হয়েছি। মায়ের আরাধনার কোন আপোষ না করেই, মা মৃৎ শিল্পীর হাতের ছোঁয়ায় এখানে যে রূপে ধরা দেন তাতে লক্ষাধিক মানুষ শুধু এই রূপ দেখার উদ্দেশ্যেই ছুটে আসেন। কিন্তু প্রচার নেই বললেই চলে সবই বলা যায় মায়ের ইচ্ছা বা দান। দান সম্পর্কে বলি আজও শুধুমাত্র ৩০ থেকে ৩৫টি পরিবারের সর্বাঙ্গিন আর্থিক সহযোগিতায় বহিঃবিশ্বের আন্তরিকতার দানেই, এবং কোনরকম ব্যক্তির কোনো রকম ব্যক্তি কেন্দ্রিক অনুদান বা চাঁদা ছাড়াই আমরা এগিয়ে চলেছি।আশারাখি সকলের আশীর্বাদে আমাদের যাত্রাপথ কুসুমাস্তীর্ণ হবে। ধন্যবাদান্তে
কালিতলা বারোয়ারী সমিতি।