ITC - Enduring Value Sunrise Pure Masala

Daluigacha East Battala Baroary Durgapuja Committee

Singur, Hooghly

আমরা দলুইগাছা বটতলা বারোয়ারী পূজা কমিটি এই বছর আমাদের পূজা ২১ তম বর্ষে পদার্পণ করিল। সিঙ্গুর থানা অন্তর্গত আমাদের পুজটি সিঙ্গুরের শীর্ষ স্থানীয় পুজো গুলির মধ্যে একটি। আর এটি সম্ভব হয় আমাদের কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আমরা নিজেরাই থিম তৈরি করি নিজেদের চিন্তা ভাবনা দিয়ে তাই এই পুজো আমাদের গর্বের জায়গা।
আমরা প্রথম থিমের পুজো করি ২০১৫ সালে। থিম ছিল অকালবোধন। সকলে প্রশংসা করেন, অনেক দূর থেকে দর্শন এসেছিল সেই বছরই প্রথম আর এতেই আমরা বেশি অনুপ্রাণিত হই তারপর থেকে আর থামা নেই। "পুতুলের দেশ", "সবুজ বাঁচান, জীবন বাঁচান", "দুর্গে দুর্গতিনাশিনী", "রাক্ষসপুরী", "নতুন আঙ্গিনা", "মৌচাক", ১০১ নতুন থিম দিয়ে সকল দর্শক এর মনে জায়গা তৈরি করতে পেরেছি এবং পুরস্কৃত হয়েছি প্রতি বছরই। শুধু থিম না সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এর সাথে সমাজ সচেতনা মূলক কাজও করে থাকি।
আগামী দিনে এইভাবে এগিয়ে যেতে চাই গর্বের সাথে। বাকিটা 'দশভুজার' ইচ্ছা।

Puja voting code
SUN0215
WhatsApp VOTE SUN0215 to +91 91470 77170
Live rank #98 0 votes

Voting opens soon — keep this code ready!