Duranta Sangha
Tarakeswar, Hooghly
তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারের “দুরন্ত সংঘ” ক্লাব এবছর ৩৭তম বর্ষে পদার্পণ করেছে। এবারের দুর্গাপুজোর থিম—“মহারাবন বধ”—পরিকল্পনা ও রূপায়ণে রয়েছেন ক্লাব সদস্য সৌমেন দাস, সহযোগিতায় রয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ। বাঁশ (চাঁচালি) দিয়ে নির্মিত হয়েছে আকর্ষণীয় থিম মণ্ডপ। পুজোর পাঁচদিনজুড়ে আমাদের ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড। ক্লাব সবসময় সামাজিক দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ, সেই চেতনায় আমরা এই পুজোকে মানুষের কাছে আরও অর্থবহ করে তোলার চেষ্টা করেছি।