Dutta Para Sarbojanin Durga Puja
Serampur, Hooghly
শ্রীরামপুর চাতরা দত্তপাড়ার দুর্গাপূজা কমিটির যাত্রা শুরু ১৯৪৭ সালে, দেশ স্বাধীন হওয়ার সেই ঐতিহাসিক মুহূর্তে। তবে ১৯৮৫ থেকে পূজাটি নতুন প্রাণ পায় এবং ১৯৯৭ সালে স্বাধীনতা ও পূজার ৫০ বছর একত্রে উদযাপন করে অসাধারণ মাত্রা পায়।
এই পূজা সবসময় সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে এসেছে—রক্তদান শিবির, বৃক্ষরোপণ, বিশেষভাবে সক্ষম মানুষদের সহায়তা প্রভৃতি কাজের মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। ২০০৫ সাল থেকে থিম-ভিত্তিক পূজার সূচনা হয়, যা স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়।
২০১৮ সালের পর থেকে পূজা নতুন করে নিজেদের মহিমায় ফিরে আসে এবং ২০১8, 2020 ও 2022 সালে শ্রেষ্ঠ প্রতিমার স্বীকৃতি লাভ করে। বিশেষ দিক হলো, এই থিম ও শিল্পকলার সমস্ত পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পূর্ণভাবে স্থানীয় তরুণ প্রজন্ম ও মহিলারা নিজেরাই করেন।
২০২৫ সালের থিম: "রথ টানলে দুর্গা আসে", মণ্ডপ নির্মিত হয়েছে জগন্নাথ দেবের আদলে, যা একটি নতুন চমক।
দত্তপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি
সকলকে জানায় শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ।