Khan Pur Sibtala Baroari Puja Committee
Dankuni, Hooghly
প্রথমেই জানাই সানরাইজ কে অসংখ্য ধন্যবাদ পূজোর | সানরাইজ পুজোর সাতকাহন আমাদের এমন একটি সুযোগ দেওয়ার জন্য | আমাদের পুজো এই বছর 78 বছরে পদার্পণ করল একটু একটু করে পথ চলতে চলতে আমরা এতগুলো বছর পার করে ফেললাম| দুর্গা পৌরাণিক দেবী তিনি আদ্যাশক্তি, মহামায়া, শিবানী, দশভূজা আর দুর্গাপূজা প্রত্যেকটি বাঙালির কাছে আবেগ | সেই আবেগ কে ঘিরেই বছর বছর মানুষের মনে কিছু নতুন করার প্রচেষ্টা | শুধু স্বাধীনতার প্রাক্কালে আমাদের পুজো আরম্ভ |
আমাদের পুজো ১৯৪৭ সালে প্রথম আমাদেরই গ্রামের কিছু বয়জ্যেষ্ঠ মানুষের হাতে উৎপত্তি | রজত জয়ন্তী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা খুব ধুমধাম করে আলোক সজ্জায় সাজিয়ে তুলেছিলাম আমাদের মন্ডপ যখন প্রথম পুজো আরম্ভ হয় তখন আমাদের আটচালা ছিল | সেখান থেকে আজ আমরা একটি দুর্গামন্দির স্থাপন করছি | আর কিছুদিন পরেই মায়ের আগমন পূর্বের বছরগুলির মত এ বছরও আমরা আমাদের প্যান্ডেল সহ আলোক সজ্জাকে রঙিন করে সাজিয়ে তুলব এই বছরও আমরা আমাদের প্রতিমাকে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরছি। একটু অন্যরকম চিন্তাভাবনা নিয়ে আগামী দিনে পুজোর দিন প্যান্ডেল এই প্রতিমা গড়ে তুলবো ||