Sitalatala Sarbojanin Durga Puja
Serampur, Hooghly
আজকের পুজোয় আমরা দেখি রঙিন আলো, আধুনিক থিম আর চমকপ্রদ মণ্ডপ সজ্জা। প্রতিটি পাড়ায় প্রতিযোগিতা চলে কে কত সুন্দর আর অভিনব প্যান্ডেল বানাতে পারে, কিন্তু আমাদের চাতরা শীতলাতলা (গাবতলা )সার্বজনীন দুর্গোৎসব এর পুজো মানে এক অন্যরকম পরিবেশ। আমাদের পুজো সাবেকিয়ানার হাত ধরে আজ ৮৭ তম বছরে পা দিতে চলেছে। সাবেকি পুজো মানে সরলতা, আমাদের পুজোয় আছে সহজ সরল ঐতিহ্য আর আন্তরিক ভক্তির ছোঁয়া। আমাদের পুজোর মূল আকর্ষণ প্রতিমা। এখানে প্রতিমা মাটির, সাবেকি আঙ্গিকে গড়া, যেখানে দেবীর রূপে সরলতা ও শক্তির প্রতিফলন ঘটে। ফুল, আল্পনা, ধূপ, ধুনোর গন্ধ পরিবেশ কে পবিত্র করে তোলে। আমাদের প্রতিমা বিভিন্ন বছর বহু সম্মানে ভূষিত হয়েছে। আমাদের পুজোয় ঢাকের আওয়াজ, শঙ্খধনী, উলুধ্বনি মিলে মিসে এমন এক আবহ তৈরী করে যা হৃদয় ছুঁয়ে যায়। ছোট বড় সকলেই সমান ভাবে অংশ নেয় এই পুজোয়। প্রসাদের আয়োজন আমাদের পুজোকে আরো অনন্য করে তোলে। আমাদের পুজো অনবদ্য কারণ এটি মানুষে মানুষে সম্পর্ক দৃঢ় করে। এখানে ভিড় এর কোলাহলের ওপরে আছে ভক্তি, মিলন আর আনন্দের উৎসব। তাই আমাদের সাবেকি পুজো আজও সবার মনে অমূল্য স্মৃতি জাগিয়ে রাখে
চতরা শীতলাতলা গাবতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি