Sompara Sarbajonin
Arambagh, Hooghly
মহান গুণীজনেরা সকলে মিলে করলো মায়ের পূজার আয়োজন
তখন দেবী দুর্গার বাপের বাড়িতে আসার হলো ইচ্ছাপূরণ।
সাল ১৩৭২ পূজায় এক কেজি গুড়ের দাম ৭৫ পয়সা
নিজেদের মধ্যে তখন ছিল কত স্নেহ ভালোবাসা।
মা আসছেন এখন থাকে চরম উন্মাদনা।
উঁচু নিচু ভেদ কেহ করেনা বঞ্চনা।
পাড়ার দুর্গার বয়স উনিশ কুড়ি
গিন্নিরা বাড়িতে ভাজে মসলা মুড়ি।
পাড়ার দুর্গার সপরিবারে আগমন সঙ্গে সিংহবাহন।
পরিবার গুলো কাটিয়ে ওঠে অভাব অনটন।
আটচালা তাল পাতায় ঘেরা, ছাউনি টিনের,
রূপ দিলি তোরা মন্দির দালানের।
কেটে গেল বেশ বছর কয়েক
জীবন সংগ্রামে নিভে গেল বাতি মহান জনা কয়েক।
পাড়ার পুজোতে এসে গেল ছোঁয়া আধুনিকতার
পরিবার গুলিতে হলো অভাব মানবিকতার।
দ্রুত ঘটে গেল পরিবর্তন সমাজের
পূর্বের মতো হয় না পালন দশমীর বিসর্জনের।
পাড়ার পূজার বয়স নব্বই,
আধুনিকতার গ্রাসে সবাই বলে নবমীর দিন বিরিয়ানি খাব্বই।
পাড়ার দুর্গার মনে বড় অভিমান
তোরা আগের মতো দিস না আমায় সম্মা
মা দুর্গা বলেন, এই কয়েক দিন থাকিস,
তোরা একসাথে এক পরিবারের
তবেই আমার আশিষ পাবি বারে বারে।
উৎসবের সমাপ্তি হয় মিলনে বন্ধনে