ITC - Enduring Value Sunrise Pure Masala

Sreepur Bazar Sarbojanin Durgotsab

Balagar, Hooghly

শ্রীপুর বাজার সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি, স্থাপিত ১৯৪৫ সালে(১৩৫২ বঙ্গাব্দ), এ বছর আমরা একাশি তম বর্ষে পদার্পণ করতে চলেছি। দীর্ঘ দিন ধরে এই পূজা আমাদের গ্রামবাসীর একতা, ভক্তি ও সাংস্কৃতিক চেতনার প্রতীক হয়ে আছে। শুরুর দিনগুলোতে কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পাড়ার মানুষের উদ্যোগে এই পূজার সূচনা হয়। আজ তা পরিণত হয়েছে শ্রীপুর বাজারের অন্যতম গৌরবময় উৎসবে।

আমাদের পূজার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাশীনাথ মোদক ও উৎপল মোদক। সহ-সভাপতির আসনে রয়েছেন সুমনা দাস ও তরুন চ্যাটার্জী। সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অঙ্কুর সাধুখাঁ ও সৌমাভ দাস। সহ-সম্পাদক অমিত রায়,দেবজিৎ বড়ুয়া ও দেবব্রত সিকদার নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সৌমিত চ্যাটার্জী ও সুমিত মোহন্ত। হিসাবরক্ষক হলেন রাজদ্বীপ মোদক। হিসাব পরীক্ষক হিসেবে দায়িত্বে আছেন বিশাল মাহাতো ও অঙ্কিত সিং।

আমাদের এই একাশি বছরের দুর্গোৎসব শুধু ভক্তির উৎসব নয়, এটি আনন্দ, সংস্কৃতি, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের অমূল্য দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই পূজা আরও মহিমায় ভাস্বর হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ঐতিহ্য বহন করে নিয়ে যাবে।

Puja voting code
SUN0237
WhatsApp VOTE SUN0237 to +91 91470 77170
Live rank #107 0 votes

Voting opens soon — keep this code ready!