ITC - Enduring Value Sunrise Pure Masala

Sripalli Amrasabai

Arambagh, Hooghly

শ্রীপল্লী আমরা সবাই
'-আরামবাগ , শ্রীপল্লী -আমাদের দুর্গাপুজো

হুগলীর আরামবাগের প্রত্যন্ত গ্রাম শ্রীপল্লীতে কৃষিজীবী মানুষের উদ্যোগে ধর্মীয় টানে শুরু হয় কালীপুজো। পরে দেবী দুর্গার আরাধনায় জন্ম নেয় “শ্রীপল্লী আমরা সবাই ক্লাব”। স্বর্গীয় বলাই কৃষ্ণ রায়ের সহায়তায় ১৩৯৯ সালে শুরু হয় দুর্গাপুজো। প্রথমে বাঁশের ম্যারাপে প্রতিমা গড়া হলেও, পরবর্তীতে নির্মিত হয় স্থায়ী মন্দির। এভাবেই পা দিল ৩৪তম বছরে আমাদের সার্বজনীন দুর্গোৎসব।
প্রতি বছর থিম গ্রাম্য পরিবেশকে ঘিরেই হয়। এবছর নবরূপে অভিষিক্ত হচ্ছে শিবমন্দির ও দুর্গামন্দির—প্রকৃতির রূপমাধুর্য মূর্ত হচ্ছে মাটির সাজের প্রতিমায়। পুজোকে ঘিরে বসছে মেলা, যেন এক চিত্রকরের গ্রাম্যক্যানভাস।
পুজো প্রস্তুতি শুরু হয় দুই-তিন মাস আগে। প্রতিমা নির্মাণের বায়না, দায়িত্ব বন্টন, নাট্যমহড়া, অর্থসংগ্রহ—সবই সমবেত উদ্যোগে। পুজোর দিনগুলোতে আনন্দ, অঞ্জলি, ভোগ রান্নায় সানরাইজ মশলার সুবাসে পূর্ণ হয় আঙিনা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা আর মিলনমেলার আবহ। অবশেষে দ্বারকেশ্বরের বক্ষে মায়ের বিসর্জন; বিষন্ন মনে গ্রামবাসী আবার অপেক্ষা করেন মায়ের পুনরাগমনের প্রতিশ্রুতির—“আসছে বছর আবার হবে।”

Puja voting code
SUN0238
WhatsApp VOTE SUN0238 to +91 91470 77170
Live rank #108 0 votes

Voting opens soon — keep this code ready!