Mahila Durga Puja Committee
Serampore, Hooghly
চাতরা শীতলাতলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা
সালটা ২০০৫। আমাদের পাড়ার কাছে দীর্ঘদিন ধরে যে শ্রী শ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হত, বিভিন্ন কারণে তা স্থানান্তরিত হয়ে কিছুটা দূরে চলে যেতে হয়। তখন ২০০৫ ও ২০০৬ সালের দু’বছর স্থানীয় বহু মানুষই মন খারাপ করেছিলেন। এ অবস্থা দেখে পাড়ার মহিলারা অদম্য উৎসাহ নিয়ে এগিয়ে আসেন। তাদের উদ্যোগ ও পুরুষদের সহযোগিতায় ২০০৭ সালে সূচিত হলো আমাদের নিজস্ব দুর্গাপূজা। আমাদের পুজোর আড়ম্বর হয়তো বড় নয়, কিন্তু আন্তরিকতা, উজ্জ্বল ভাবনা ও সাদামাঠা উদ্যমে এটি গড়ে উঠেছে। প্রতিটি বছর আমরা শুদ্ধ বিশ্বাস ও একতা দিয়ে এই পুজোটি পালন করি। এই বছর আমাদের দুর্গাপুজোর ১৯ তম বর্ষ। মহিলাদের নেতৃত্বে পরিচালিত এই দুর্গাপুজো এখন আমাদের এলাকার একটি অমুল্য ঐতিহ্যে পরিণত হয়েছে। পাড়ার সবাই একত্রিত হয়ে উৎসবটিকে উদযাপন করেন, যেখানে ভ্রাতৃত্ব, সাদাসিধে ভাবনা ও সামাজিক সম্প্রীতির অনন্য পরিবেশ বিরাজমান।
আমাদের বিশ্বাস, এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের পাড়ার একতা, ঐতিহ্য ও সাংস্কৃতিক শক্তির এক উজ্জ্বল প্রদর্শনী। আমরা আন্তরিকতায় শ্রী শ্রী মা দুর্গার আশীর্বাদ লাভ করে আরও অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলতে চাই।