Joytkalyan Sarbojanin Sree Sree Durgotsab.
Amta, Howrah
পুজো মানে শুধু মন্ত্রে গাঁথা আচার নয়, পুজো মানে মিলন, আনন্দ আর হৃদয়ের টান।”
এই বিশ্বাস নিয়েই আমার প্রিয় ক্লাব “জ্যোৎকল্যান বিপ্লবী সংঘ” এ বছর উদযাপন করছে ৪৯তম বর্ষের দুর্গাপূজা। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে আমাদের পূজো শুধু দেবীর আরাধনা নয়, এটি মানুষের মিলনের এক অদ্বিতীয় উৎসব।
আমাদের পূজোর আসল শক্তি হলো মানুষ। গ্রামের প্রতিটি স্তরের মানুষ—ছোট থেকে বড়, ধনী থেকে গরিব—সবাই একসাথে যুক্ত হয় আনন্দের মেলায়। এখানে নেই ভেদাভেদ, আছে কেবল ভালোবাসা ও ঐক্যের আবহ।
প্রতি বছর অভিনব থিম, শৈল্পিক প্রতিমা ও আলোকসজ্জা দর্শকদের মুগ্ধ করে। তবে শুধু চোখের খোরাক নয়, আমাদের পূজো সমাজেও ছড়ায় গুরুত্বপূর্ণ বার্তা।
আমরা সমাজসেবাতেও অগ্রণী—ষষ্ঠীর দিন দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করি। আর সবচেয়ে বিশেষ হলো দশমীর দিন গ্রামের মানুষদের একত্রে “অন্যকুট” খাওয়ানো, যা ভোজনের আনন্দের সঙ্গে মিলনের বার্তাও দেয়।
সবশেষে বলব, এই পরিবর্তনশীল ডিজিটাল যুগেও “বিপ্লবী সংঘ” ভক্তির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সাবেকিয়ানাকে ভিত্তি করে পূজো পরিচালনা করছে। তাই ঐতিহ্য, শিল্প, সমাজসেবা আর একাত্মতার উপর দাঁড়িয়েই আমাদের পূজো সত্যিই সেরা।