ITC - Enduring Value Sunrise Pure Masala

Evergreen

Kadamtala, Howrah

পুজোর ইতিহাস

আমাদের পুজোর ইতিহাস এক অন্যরকম গল্প। আজ থেকে 22 বছর আগে আমাদের পুজো যখন শুরু করি তখন আমাদের না ছিল কোনো পরিকল্পনা, আর না কোনো অর্থের যোগান। তবু আমরা জনা 20 বন্ধু মিলে বুকে সাহস আর মা দুর্গার নাম নিয়ে "নন্দামুখার্জী লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি (এভারগ্রিন )"নাম দিয়ে মা দুর্গার পুজো করতে উদ্যোতো হলাম।বেচারাম ব্যানার্জী,গোপীনাথ সাঁতরা, স্বপন মুখার্জী,ভোলা দা, তুলু দা,যোগেশ ছিল পুজোর মূল উদ্যোক্তা।প্রথমে আমাদের প্রয়াসকে অনেকেই খাটো করে ছিল। কিন্তু প্রথম বছরের আমাদের সফলতা দেখে গোটা পারাটাই আমাদের সাথে মাদুর্গার আরাধনায় মেতে উঠলো। আজ 23 তম বছরের পুজো সত্যিরূপে সার্বজনীন।রাস্তায় প্যান্ডেল করে পুজো শুরু হয়েছিল, আজ আমাদের পাড়ার মুখার্জী দের দান করা জমিতে দূর্গা মন্দির গড়ে উঠেছে। পুজোর কটাদিন সারা পাড়া আনন্দে মেতে ওঠে। কিন্তু এই 22 বছরে আমরা একে একে আমাদের পুজো শুরুর বেশির ভাগ্ উদক্তাদের হারিয়েছি। কিন্তু তাঁদের আশীর্বাদ নিয়ে আমাদের 23 বছরের পুজো (মায়ের পুতুল ঘর )আয়োজন করতে চলেছি।এটাই আমাদের ছোট্ট ইতিহাস।
বিনীত
সভ্যবৃন্দ 🙏
নন্দ মুখার্জী লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি (এভারগ্রিন )।

Puja voting code
SUN0264
WhatsApp VOTE SUN0264 to +91 91470 77170
Live rank #118 0 votes

Voting opens soon — keep this code ready!