ITC - Enduring Value Sunrise Pure Masala

Natun Pally

Howrah, Howrah

মানুষের পরম নিশ্চিন্তের স্থান তার ঘর, তাই যেখানেই যেতে হোক সবাই আবার ঘরেই ফিরে আসে। ঘরে না ফিরতে পারার যন্ত্রনার থেকেও বড় যন্ত্রনা ঘর হারানোর যন্ত্রনা। গত শতাব্দীর আশির দশকে যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে দ্বিতীয় হুগলি সেতু তৈরীর পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শিবপুর দক্ষিণ পাড়ার বাসিন্দাদের ঘর হারাতে হয়। বহুজনের হিতের জন্য "নতুন পল্লী " আবাসনবৃন্দ তার বলিদান হাসি মুখে মেনে নিয়েছে। ঘর ভাঙে কিন্তু সংস্কার ভাঙে না। তাই মাথা গোঁজার ঠাঁই মিলতেই ঘরের মেয়েকে ঘরে আনার জন্য সবাই একজোট হই। প্রকৃতিকে সম্মান জানিয়ে "নতুন পল্লী"র ৪৫ তম বর্ষের পূজার ভাবনা "লতায় পাতায়"। দুর্গাপূজা আমাদের কাছে শুধু উৎসব নয়, সকলের ঘরে ফেরা। পুজোর চারটে দিন আমরা একসাথে কাটাই, মাতৃ আরাধনা করি, একে অপরকে জানার চেষ্টা করি। এতে পুরনো সম্পর্কের বাঁধন দৃঢ় হয়, আবার নতুন সম্পর্কের ডালপালা বের হয়। এভাবেই দুর্গাপূজাকে কেন্দ্র করে আবাসনের মানুষজনের আত্মীয়তার শিকড় গভীরে ছড়িয়ে পড়েছে, জাপটে ধরে রেখেছে সকলকে একসাথে। নারী শক্তির আরাধনায় আবাসনের ছোট্টো শিশুটি ব্রাম্ভণ, অ-ব্রাম্ভণ ভুলে কুমারী পুজোয় বসে। আবাসনের স্থায়ী বাসিন্দাদের কাছে এ উৎসব আবহমানের। তাই প্রতিবছর নিয়ম করে বাংলার সাবেকি প্রতিমায়, সুস্থ রুচির মন্ডপে, প্রয়োজনীয় আলোকসজ্জাটুকু দিয়ে শারদ উৎসবের আয়োজন করা হয়। রাজনৈতিক কেচ্ছা কলাপ, রাগ-হিংসা, মান-অভিমান, লাভ-লোকসান, ভেদা-ভেদ ভুলে আসুন'না একটু হাসি প্রাণ খুলে "নতুন পল্লী" র মন্ডপে।

Puja voting code
SUN0269
WhatsApp VOTE SUN0269 to +91 91470 77170
Live rank #120 0 votes

Voting opens soon — keep this code ready!