Netaji Balak Sangha.
Balitukuri, Howrah
দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে আমাদের গোড়া পত্তন হয় ১৯৭০ সালে। সমাজের সাথে সমাজের পাশে এই অঙ্গীকারকে সাথে করে আমাদের পথ চলা।
হাওড়া জেলার প্রতিষ্ঠিত প্রথম সারির শ্যামা পুজোয় আমাদের নাম পাওয়া গেলেও একালের মানুষ এর ঐকান্তিক প্রচেষ্টায় ও ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমাদের দুর্গাপূজার অঙ্গনে পদার্পন ২০০৫ সালে, দেখতে দেখতে ২০ তম বর্ষে পদার্পন করলাম আমরা এই বৎসরে আমাদের শারদ নিবেদন "স্বপ্নলোক"
স্বপ্নলোক হলো কল্পনার সীমাহীন ক্ষেত্র যে কল্পনার প্রশয় থেকেই শুরু হয় মানবজাতির উত্তরণের খুঁটিপোতা স্বপ্নলোক আমাদের অধরা ইচ্ছাকেই ধরতে পারার আধার ঘুমের মধ্যে দিয়েই আছে তার ভিতর যাবার চাবিকাঠি, স্বপ্নলোক হলো প্রতিটি মানুষের একমাত্র একান্ত নিজস্ব কল্পনার আধার। চোখের পাখায় দোলা দিয়ে শুভতম সম্ভাবনার আহ্বানে উড়ান।
দেবীর কাছে প্রার্থনা এই শুভ স্বপ্নের উড়ান যেন আমৃত্যু বজায় থাকে। এর মধ্যেই যে আছে মনের বাঁচার মৃতসঞ্জীবনী সুধা।
সকলের স্বপ্ন পূরণ করো মা হানাহানি, স্বার্থ, মতভেদের উর্দ্ধে উঠে সবাই যেন উন্নতি এবং শুভ স্বপ্নের সামিল হতে পারি সমগ্র পরিকল্পনা ও রূপায়ণে শান্তনু ভট্টাচার্য প্রতিমায় অরূপ দাস ||