A.P.J.Memoriyal Association Siyal Dhaga.
Ichapur, Howrah
এ.পি.জি. মেমোরিয়াল এ্যাসোসিয়েশন , শিয়ালডাঙ্গা
সুধী,
আমরা এ.পি.জি. মেমোরিয়াল এ্যাসোসিয়েশন, ইছাপুর শিয়ালডাঙ্গা (চৌরাস্তা), হাওড়া – ৭১১ ১০৪। এই বছর আমরা পৌঁছেগেলাম ২১এর দূর্গা পুজোয়। দুই দশকেরও বেশি সময় ধরে পাড়া-প্রতিবেশীর ভালোবাসা আর আশীর্বাদকে সঙ্গী করে এই পথচলা।
সারা বছর আমরা চেষ্টা করি দূঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকতে। কখনও রক্তদান, কখনও বৃক্ষরোপণ, আবার কখনও অন্নকূট বা শীতবস্ত্র বিতরণ—এসব ছোট ছোট কাজে আমরা পাই বড় আনন্দ। দূঃস্থ ও অসহায় মানুষের মুখে একচিলতে হাসি দেখতে পাওয়াটাই আমাদের কাছে সেরা পুরস্কার।
আমাদের সংগঠনের প্রতি মূহুর্তের আন্তরিক পরিষেবাগুলো—এ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জলের গাড়ি, শববাহী শকট—হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু দুঃসময়ে কারও কাজে লেগে গেলে আমাদের আন্তরিক পরিষেবা সার্থক মনে হয়।
এই বছরের দূর্গা পুজোয় ভাবনা “অচিন পাখি”। শরীর রূপী খাঁচার ভিতর প্রাণের আসা এবং যাওয়ার রহস্য উদঘাটন করা।। এ ভাবনা নিয়েই আমাদের এবারের প্রয়াস "অচিন পাখি"। এই আসা-যাওয়ার মাঝেই থেকে যায় মানুষের ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতা। মা দুর্গার আশীর্বাদে আমরা যেন এই ভালোবাসার স্রোত আরও দূর অব্দি পৌঁছে দিতে পারি—এই আমাদের প্রার্থনা।
সবশেষে
“সবারে জানাই আগমনী আগমন,
হে সুজনসঙ্গ তব করি নিবেদন।”