ITC - Enduring Value Sunrise Pure Masala

Arupara Sarbajanin Durgautsav Committee Presented By Milan Sangha

Jagacha, Howrah

আড়ুপাড়া সার্বজনীন দূর্গোৎসব কমিটি এবার ৩৯তম বর্ষে পা দিল। ১৯৮৬ সালে সিনিয়র সদস্যদের কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতায় আমাদের প্রথম থিম পুজোর যাত্রা শুরু হয়। প্রথম পোড়ো বাড়ি থিম থেকে শুরু করে কবি দিনেশ দাসের বাড়ি, গোলকুন্ডা, বাঁকুড়ার চিত্রকলা, গঙ্গা ভাঙ্গন, গ্লোবাল ওয়ার্মিং এবং সরকারি হাসপাতাল—প্রতিটি থিমে আমরা সমাজ সচেতন বার্তা তুলে ধরেছি। হেলমেটের আদি ব্যবহার থেকে শুরু করে মানুষের জীবন রক্ষায় তার গুরুত্ব, এবং বাউল সম্রাট লালন ফকিরের জীবন-দর্শন সবই আমাদের থিমে অন্তর্ভুক্ত হয়েছে।
এই বছর আমাদের থিম “ঠাঁই ”, যা ঈশ্বর ও মানুষের অন্তরের মেলবন্ধন এবং প্রকৃতির সাথে আমাদের সম্পর্ককে তুলে ধরে। আমরা চেষ্টা করছি ঈশ্বরের উপস্থিতি ও প্রকৃতির শক্তিকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার।
আড়ুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবছর আপনারা প্রতিযোগিতা এবং উৎসাহের মাধ্যমে আমাদের উৎসবকে সমৃদ্ধ করেন। আপনারা আমাদের সাথে এই পূজায় অংশগ্রহণ করলে সত্যিই আমরা আনন্দিত ও প্রেরণা পাব।

Puja voting code
SUN0275
WhatsApp VOTE SUN0275 to +91 91470 77170
Live rank #123 0 votes

Voting opens soon — keep this code ready!