ITC - Enduring Value Sunrise Pure Masala

Uluberia Nona Athletic Club

Uluberia, Howrah

শারদ কথন
কে এলে তুমি?
— আমি শরৎ, নিয়ম মেনে।
কবে এলে?
— কুড়ি দিন হলো, দুর্গা ঋতু উপস্থিত।

এখন মাটি ভিজবে, কাশফুল ফুটবে, দিঘির টলটলে জলে শালুক–পদ্মের সমারোহে ছড়িয়ে পড়বে উৎসবের বার্তা। শিউলি ফুটবে, বাউল গানের সুর উঠবে, শিশির ভেজা ঘাস আর ধানের শিষে হাওয়ার পরশে মিলবে শরতের আগমনী রূপ।
মাটি যদি শান্ত ও শীতল না হয়, তবে মা আসবেন না। পটুয়াপাড়ায় থাকবে না ব্যস্ততার আমেজ।
এবার এগারো বর্ষে পদার্পণ করলো উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব। শহর—উলুবেড়িয়া, জেলা—হাওড়া। সদ্য কৈশোরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—শুধু উৎসবে মেতে ওঠা নয়, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও পাশে থাকা। এবারের পূজোয় আমাদের সঙ্গে থাকবেন অমরাগড়ি বৃদ্ধাশ্রমের মায়েরা এবং আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ছাত্র-ছাত্রীরা। পূজা তাই শুধু আনন্দের নয়, সকল শক্তির সমন্বয়ে সমাজের উৎসব।
আমাদের এবারের ভাবনা—“জীবনচক্র”। জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের প্রতিটি ধাপ—বৃদ্ধি, প্রজনন, অবশেষে সমাপ্তি—একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
মা দুর্গার আগমন মানেই নারীশক্তির জয়গান, শুভশক্তির জয়ধ্বনি। নরম ঘাসে শিউলির গন্ধ, নতুন জামার আনন্দ, ঢাকের তালে উচ্ছ্বাস—সব মিলিয়ে মৃন্ময়ী থেকে চিন্ময়ীর পূর্ণতায় আমাদের উৎসবের উদ্বোধন।

যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা,
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।

Puja voting code
SUN0276
WhatsApp VOTE SUN0276 to +91 91470 77170
Live rank #124 0 votes

Voting opens soon — keep this code ready!