ITC - Enduring Value Sunrise Pure Masala

Barak Athletic Club

Kadamtala, Howrah

১৭৯০ সালে হুগলির গুপ্তিপাড়ায় প্রথম বারোয়ারি পুজোর হাওয়া বইলেও সে হাওয়া হাওড়ার "ব্যারাক অ্যাথলেটিক ক্লাব"- এ পৌঁছতে সময় লেগেছিলো প্রায় ১৮০ বছর । ১৯৬৯ সালে " ব্যারাক অ্যাথলেটিক ক্লাব " - এর বেশ কিছু তরুণ এক বনেদি বাড়ির পুজো থেকে বিতাড়িত হন, এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি । অপমানিত হয়ে এই তরুণ দামাল ছেলেরা ঠিক করে তারা সংঘ ময়দানে শারদৎসব শুরু করবে , যে পুজো হবে সকলের জন্য । সকল পল্লীবাসীর সমর্থন ও সহায়তায় ১৯৭০ সালে শুরু হলো " ব্যারাক অ্যাথলেটিক ক্লাব " - এর শারদৎসবের ইতিহাসের সূচনা । যা আজ ৫৫ তম বর্ষে পদার্পন করেছে ।

এ বছরের ভাবনা :
আমাদের এবারের ৫৫ তম শারদৎসবের ভাবনা "পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন সবুজ-মেরুন ভারত শ্রেষ্ঠ গণ্য "
"বাঙালির শিরায় শিরায় ফুটবল, আর ধমনিতে মোহনবাগান" - যার ইতিহাস বলবাহুল্য । যে ক্লাব আমাদের গর্বান্নীত করে বিশ্বের দরবারে । তাই আমাদের এবারের শারদৎসবের ভাবনা আমাদের আবেগ প্রিয় " মোহনবাগান ক্লাব " কে কেন্দ্র করে । প্রতিটা ঘরে , প্রতিটা পাড়ায়, প্রতিটা জেলায় মোহনবাগান সমর্থক আছেন । " ব্যারাক অ্যাথলেটিক ক্লাব " - এর এবারের শারদৎসব তাঁদের জন্য নিবেদিত। তাই এবারের মণ্ডপে সেই ভারত সেরা ঐতিহ্যবাহি ক্লাব মোহনবাগান কে তুলে ধরা হয়েছে পুজোর মণ্ডপে, আলোয় সমস্ত কিছুর মধ্যে দিয়ে ।

Puja voting code
SUN0283
WhatsApp VOTE SUN0283 to +91 91470 77170
Live rank #126 0 votes

Voting opens soon — keep this code ready!