Salkia Alapani Durgotsab
Salkia, Howrah
মাটির টান মানে সেই চিরকালীন মাটির সংস্কৃতি, যা আজ আদিবাসী সমাজের হাতে টিকে আছে। আধুনিকতার জৌলুসে যে শিল্পকলা হারিয়ে যেতে বসেছে, তাই আবারও তুলে আনার প্রয়াস আমাদের। মাটির সৃষ্টি মানেই এক অনন্য শান্তি ও স্নিগ্ধতার অনুভব—মনন ও মুগ্ধতায় ভরা। সেই স্বতঃস্ফূর্ত সৃষ্টিকে জনমানসে জাগিয়ে তুলতে, নস্টালজিয়ার আবেশে ধরে রাখতে, আমরা ৭৮-এর আহ্বানে একত্র হয়েছি ‘মাটির টানে’। এই প্রয়াস শুধু এক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নয়, বরং তার পুনর্জাগরণের এক আন্তরিক চেষ্টাও।