Vivekananda Sporting Sarbojonin Durgotsab
Nischinda Belanagar, Howrah
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
সুধী,
আমাদের রঘুনাথপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দূর্গাপূজা এবার ২৩ তম বর্ষে পদার্পণ করলো। পূজা হয় গঙ্গার সঙ্গে যুক্ত বালি খাল সংলগ্ন একটি পুলের পাশে। পূজার শুরুর ঘটনা খুব মজার। ছোটবেলা থেকেই দেখে আসা এই পুল থেকে খালের জলে প্রতিমা বিসর্জন। অথচ এই জায়গা তখন অন্ধকারাচ্ছন্ন। হঠাৎ কয়েক জন প্রভাত ভ্রমণকারী এই ক্লাবের সদস্য পুলের পাশে বসে গল্প করতে করতে পূজা শুরুর পরিকল্পনা করে ক্লাবে মিটিং ডাকেন। সবাই সানন্দে রাজি।ব্যাস এই পূজার পথ চলা শুরু। এখন এটি এই অঞ্চলের অন্যতম দূর্গাপূজা। এলাকার সবার আগ্রহ থাকে এই পূজার অভিনবত্ব নিয়ে। পূজার আগে থেকেই সবাই ঝাঁপিয়ে পড়ে কিভাবে সুন্দর করে তোলা যায়। এবার আমাদের পূজার ভাবনা " ক্ষুধার আয়না " । প্রতিদিন পথে ঘাটে রেলস্টেশনে দেখতে পাই কত পথশিশু, মানুষ খাবারের অভাবে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ যাদের আছে না খেতে পেরে কত খাবার নষ্ট করে। আমরা জানি একটা অন্নদানার পিছনে কত মানুষের পরিশ্রম। বীজ, সার প্রস্তুতকারক থেকে শুরু করে চাষী ভাই, চালকল শ্রমিক প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এক একটি অন্নদানার সৃষ্টি। তাই সেটি নষ্ট না করে বুভুক্ষু মানুষের পাতে তুলে দেবার আহ্বান। আসুন আমাদের পূজামন্ডপে উপস্থিত থেকে এই প্রয়াসকে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করি।