ITC - Enduring Value Sunrise Pure Masala

Nona Dharapara Sarvjanik Durgautsav

Uluberia, Howrah

নোনা ধোড়ো পাড়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসবের শুরু হয়েছিল এক ব্যতিক্রমী ভাবনা থেকে—পাড়ার প্রবীণরা যাতে পূজার অংশীদার হন। অষ্টমীর দর্শনেই সীমাবদ্ধ না থেকে, ছোটরা মাথায় হাত রেখে প্রকৃত মাতৃআরাধনার সূচনা করে। ২০১৯ সালে শিশুদের হাতে প্রতিমা নির্মাণ, উপকরণ সংগ্রহ আর আনন্দে ভরা উদযাপন শুরু হয়।
২০২০ সালে পূজার খরচ বাঁচিয়ে মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী। ২০২১-এ নিজস্ব হস্তশিল্পে মণ্ডপ নির্মাণ হয়, যা সংবাদপত্রেও স্থান পায়। ২০২২-এ তৈরি হয় ‘রুদ্রাণী’ প্রতিমা, যার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনে বস্ত্রবিতরণ, অন্নদান ও আনন্দোৎসবের আয়োজন হয়। ২০২৩ সালে মণ্ডপে ফুটে ওঠে পরিবেশ সংরক্ষণের বার্তা। ২০২৪-এ হারিয়ে যাওয়া পোস্টকার্ড, ডাকটিকিট, ডাকবাক্সের মাধ্যমে অতীতের স্মৃতি পুনর্জীবিত হয় এবং উৎসব পায় বহু স্বীকৃতি।
২০২৫-এ আমাদের প্রতিপাদ্য—“প্রকৃতি ও সহযোগিতায় অনন্য শিল্প।” বাঁকুড়ার গড়িয়ার পটচিত্র শিল্পকে মণ্ডপে তুলে ধরে শিল্পীদের সংগ্রামী প্রচেষ্টাকে নতুন মাত্রা দেওয়ার অঙ্গীকার করছি।
প্রজন্ম থেকে প্রজন্মে শিল্প, সহযোগিতা আর সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নোনা ধোড়ো পাড়ার দুর্গোৎসব শুধু পূজা নয়, হয়ে উঠেছে সংগ্রামের বার্তা, শিল্পচর্চার সংরক্ষণ এবং সমবেত আনন্দের প্রতীক।

Puja voting code
SUN0289
WhatsApp VOTE SUN0289 to +91 91470 77170
Live rank #130 0 votes

Voting opens soon — keep this code ready!