Hat Bauria Durga Puja Committee
Bauria, Howrah
হাট বাউড়িয়া দুর্গাপূজা কমিটি তথা শীতলা স্পোর্টিং ক্লাব
হাট বাউড়িয়া দুর্গাপূজা কমিটি তথা শীতলা স্পোর্টিং ক্লাবের এবারের (২০২৫ সালের) বিশেষ আকর্ষণ হতে চলেছে গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির। হাওড়া গ্রামীণ জেলার অন্যতম আকর্ষণীয় পূজা হিসাবে আমরা প্রতি বছরই দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছরে সর্বস্তরের মানুষের যে ভালোবাসা ও সহযোগিতা আমরা পেয়েছি, তা আমাদের আরও চমকপ্রদ ও সমৃদ্ধ উপস্থাপনার অনুপ্রেরণা জুগিয়েছে।
গত তিন বছরে আমরা উপহার দিয়েছি অনন্য সব থিম—২০২২ সালে মাইসোর প্যালেস, ২০২৩ সালে অক্ষরধাম মন্দির এবং ২০২৪ সালে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। প্রতিটি থিমেই শারদীয় উৎসবের আবহকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এর ফলে হাওড়া জেলার অন্যতম সেরা পূজা কমিটি হিসেবে আমাদের অবস্থান সুদৃঢ় হয়েছে।
আমাদের লক্ষ্য শুধু একটি পূজা নয়, বরং শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহামিলন ঘটানো। এ বছর সোমনাথ মন্দিরের মহিমা ও শৌর্য আমাদের প্যান্ডেলে ফুটে উঠবে বলে আমরা আশাবাদী। আগামীতেও আমরা আরও উন্নততর উপস্থাপনা করে সকলকে নতুন অভিজ্ঞতা দিতে চাই।