ITC - Enduring Value Sunrise Pure Masala

Desh Bondhu Young Association

Deulti, Howrah

দেশবন্ধু ইয়ং অ্যাসোসিয়েশন ১৭ বছর আগে দেবীর বোধন শুরুর দিনথেকেই আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম, আড়ম্বর নয় দেবীর আরাধনাই হবে মূল লক্ষ্য। তারপর থেকে আগমন আর বিসর্জনের ১৭ বছরের ব‍্যবধান পেরিয়ে আমাদের দেবী বোধন ১৮তে পদার্পণ করতে চলেছে। আমরা সেই শুরুর দিনের অঙ্গীকার এখনো ভুলিনি। আমাদের পুজোর মূল বিষয়বস্তু হলো ঘরোয়া বনেদী পরিবেশে যৌথ একটা পরিবার। শুরুর সেই দিনথেকে আজও উদ্বোধন রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় মহারাজদের হাতেই হয়ে থাকে। উদ্বোধনেই আমরা প্রচারের আড়ালে থেকে জাতি-ধর্ম নির্বিশেষে দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র এবং সাধ‍্যমত খাদ‍্যদ্রব‍্য তুলে দিই। সবাই মিলে ষষ্ঠীপুজোর জোগাড় দিয়ে শুরু হয়। সপ্তমীতে একই রঙের পোশাকে নবপত্রিকা স্নানের শোভাযাত্রায় সকলের অংশ গ্রহণ , কখনো এই শোভাযাত্রায় থাকে আদিবাসী নৃত্য আবার কখনো ঢাক-ঢোলের সমারোহ। অষ্টমীতে অঞ্জলির সময় এক মিলন মেলা হয়। নবমীর ব্রাম্ভণ অ-ব্রাম্ভণ মিলে জোড়া কুমারী পূজো আলাদা বার্তা বহন করে। দশমীর সন্ধ‍্যায় ভোজন মেলা বিজয়াসম্মীলনীর সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন বাংলার ঐতিহ্যবাহী লোক সঙ্গীত,বাউল,ছৌ নাচ থাকে তেমনি পাঁচালী পাঠ, সন্ধ‍্যে দেখানো, শ্রী তৈরী প্রতিযোগীতা বনেদী ঐতিহ্যকে বহন করে। আমাদের পুজোর মণ্ডপ বা আলোর মধ‍্যে জৌলুস নেই ঠিকই কিন্তু নিষ্ঠার জন‍্য প্রতিমায় প্রাণ আছে। মেঠো পথের পুজো মণ্ডপে DJ নয়, মিষ্টিমধুর সুরে সাউন্ড বক্সে গান হয় । সবমিলিয়ে সকলের সহযোগিতা ও একতাকে পাথেয় করে আমাদের সংগঠন আমাদের যৌথ পরিবার

Puja voting code
SUN0293
WhatsApp VOTE SUN0293 to +91 91470 77170
Live rank #132 0 votes

Voting opens soon — keep this code ready!