ITC - Enduring Value Sunrise Pure Masala

Bauria Shibtala Gram Unnayan Durga Utsav Puja Committee

Bauria, Howrah

আমাদের এই প্রতিষ্ঠান বর্ধমান রাজার দেবত্ব সম্পত্তির উপর অবস্থিত ২৫০ বৎসর ধরে নয়টি পাড়া নিয়ে এই সমিতি বিভিন্ন দেবদেবীর পূজা ও সামাজিক কাজে নিযুক্ত থাকে। আমাদের নিজস্ব লাইব্রেরী ও এ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় । তাই প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও ৫৫ তম বৎসরে পদার্পন করে সাবেকিয়ানা ধাঁচে মা দূর্গার আরাধনায় ব্রতীহয়েছি । প্রতি বৎসর ষষ্ঠীতে দুঃস্থদের নতুন বস্ত্রবিতরণ করা হয়। আর অষ্টমীর সকালের কয়েকশ গ্রামবাসীর অজ্ঞলী যা দর্শনীয় হয়ে থাকে । নবমীতে সন্ধ্যায়ভক্তদের জন্য মায়ের সন্ধ্যাভোগ ও পরমান্ন বিতরণ করা হয়। দশমীতে সন্ধ্যায় আবৃত্তি , বিভিন্ন দেবদেবীর উপর গীতিনাট্য ও নৃত্যকলা অনুষ্ঠিত হয় । দ্বাদশীতে সন্ধ্যায় গ্রামের মা ও বোনেরা দেবীকে বরণ করে সিঁদুর খেলায় অংশ গ্রহণ করে রাত্রি ৯ ঘটিকায় বেশ কয়েকশ ভক্তমণ্ডলী শোভাযাত্রা সহযোগে মায়ের জয়োধ্বনি দিয়ে মা দূর্গাকে গঙ্গাবক্ষের বিসর্জন দিয়ে আসে । শেষে সামিতির প্রাঙ্গনে মিষ্টিমুখ করে যে যার বাড়ী চলে যায় । পরের দিন মা লক্ষীর আরাধনার প্রস্তুতি নিতে হয় ||

Puja voting code
SUN0294
WhatsApp VOTE SUN0294 to +91 91470 77170
Live rank #133 0 votes

Voting opens soon — keep this code ready!