Swamiji Nagar Durga Utsav Committee
Belgachia, Howrah
“ থিম বন্দি অর্ধজীবন”
আমাদের ক্লাব স্বামীজি নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজো এই বছর 65 তম বর্ষে পদার্পণ করেছে এতগুলো বছরের ঐতিহ্য আনন্দের সঙ্গে আমরা প্রত্যেক বছর একটি নতুন ভাবনা নিয়ে আসি এ বছরের থিম বন্দি অর্ধজীবন যা আমাদের সমাজের এক গভীর বাস্তবতার প্রতিচ্ছবি ||
এবছরের থিমের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই মানুষের জীবনের অসহায় মুহূর্তগুলো আজও পৃথিবীর বহু মানুষ নানা কারণে অর্ধেক জীবনে বন্দী হয়ে বেঁচে আছে। কেউ দারিদ্র্যের কেউ বৈষম্যে কেউ আবার মানসিক ও সামাজিক শৃংখলে জড়িয়ে হারাচ্ছ তাদের স্বপ্ন আমাদের প্যান্ডেলে আলো ছায়া মেলবন্ধন সেই কাহিনী ফুটিয়ে তোলা হবে || দেখা যাবে অন্ধকারের আবরণ ভেদ করে কিভাবে আলো মুক্তি এনে দেয় || এই মুক্তি দেবী দুর্গার জয়ের প্রতীক ||
তবে পুজো মানে শুধু প্রতিমা দর্শন নয়, এটি আমাদের কাছে মিলনমেলা সংস্কৃতির উৎসব | প্যান্ডেলের শিল্পের সাজয্যার পাশাপাশি থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের জন্য প্রতিযোগিতা ও সমাজসেবামূলক কাজের আয়োজন ||
65 বছরের এই মহোৎসব কেবল একটি পূজনায় এটি আমাদের ইতিহাস গর্ব একতার পরিচয় স্বামীজি নগর সর্বজনীন দুর্গোৎসব সকলকে আমন্ত্রণ জানাচ্ছি || বিশেষ মুহূর্তের সাক্ষী হতে আসুন আমরা একসাথে আলো ছড়িয়ে দিয়ে অন্ধকারের বুক চিরে জীবনে পূর্ণতা ফিরিয়ে দিই।