Govindopur Sarbojonin Durga Utsav Committee
Gujarpur, Howrah
গোবিন্দপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা উৎসব কমিটি
গোবিন্দপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা উৎসব কমিটি এ বছর গর্বের সঙ্গে ২৫ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ যাত্রায় আমরা সবসময় দর্শনার্থীদের ভালোবাসা ও সমর্থনকে প্রেরণা হিসেবে পেয়েছি। গত কয়েক বছরে আমাদের থিম-ভিত্তিক ভাবনা যেভাবে সবার মন কেড়েছে, তাতে আমরা সত্যিই আপ্লুত। তাই এবারও দর্শনার্থীদের প্রত্যাশা পূরণ করতে আমরা বেছে নিয়েছি এক অনন্য থিম—“গিরিরাজ আলোয় বিলুপ্ত প্রাণী”। এর মাধ্যমে আমরা শুধু পূজোর শিল্পকলা নয়, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তাও পৌঁছে দিতে চাই। সকলকে আমাদের এই বিশেষ পূজায় স্বাগত।