Sadananda Smrity Sangha
Balitikuri, Howrah
বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভূবন!
“সদানন্দ স্মৃতি সংঘ”-এর পক্ষ থেকে সকলকে জানাই শারদোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রায় ছয় দশক আগে হাওড়া জেলার বালিটিকুরি বকুলতলায় কয়েকজন উৎসাহী যুবকের উদ্যোগে সূচনা হয়েছিল আমাদের দুর্গোৎসব। সেই ধারাবাহিকতায় এ বছর আমরা গর্বের সঙ্গে উদযাপন করছি ৬৪তম বর্ষ।
আমাদের এবারের বিষয় ভাবনা— “ঠাকুর দালানে ঝাড়বাতি”। যখন সর্বত্র পুরস্কার ও থিমের প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, আমরা ফিরতে চাই সেই চিরচেনা সাবেকিয়ানার আবহে— “সেই… সেই সময়ের পুজো”। খোলামেলা দালান, ঝাড়বাতির আলোয় আলোকিত ঠাকুরমণ্ডপ, আর সেই সঙ্গে প্রাণখোলা আড্ডা, হাসি-গল্প আর হইচই— এভাবেই ধরা দেবে আমাদের পূজার রূপ।
প্রতিদিন থাকবে মায়ের ভোগ বিতরণ, সানাই, তানপুরা, ঢাক, তবলা ও ঢোলের সুরে মুখরিত হবে পরিবেশ। সন্ধ্যার আরতিতে মিলবে সকলের একাত্মতার ছোঁয়া। সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন।
আমাদের আন্তরিক কামনা, মা দশভূজা অশূরদলনী দুর্গার আরাধনায় মিলিত হোক সকলের শুভাগমন। এই মিলিত প্রচেষ্টা ও ঐতিহ্যের আবহেই প্রসংশিত হোক সদানন্দ স্মৃতি সংঘের পূজামণ্ডপ।