ITC - Enduring Value Sunrise Pure Masala

Raghudebpur Durga Bari Puja Committee

Panchla, Howrah

রঘুদেবপুর দুর্গাবাটীর এই পূজাটি এই বছর ১০৯ বৎসরএ পদার্পন করলো। হয়তো শহরের মতো অভিযাত্য নেই , তবে আছে বনেদিয়ানা , সেই ব্রিটিশ আমল থাকে স্কুলের দালান ঘরে এই পূজা টি হয়ে আসছে। আমাদের পূজার মধ্যে কোনো লোকদাখানো চিকনচাকুন নাই, আছে মা এর প্রতি নিষ্ঠা ভক্তি ও ভালো বাসা। স্বাধীনতার পূর্বে এই পুজোটির সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লবী নানু ঘোষ ( পূর্ব কর্মকর্তা দের মুখে শোনা )।
আমাদের প্রতিমা মূর্তি টি দেবী মূর্তির আদলে নির্মিত হয়, যা বর্তমান এর থিম এর ধরা ছোয়ার বাইরে।
রঘুদেবপুর গ্রামের এটা সব থাকে প্রাচীন পুজো, আর ঠিক সেই কারণেই আমাদের এই পূজা তে গ্রামের মানুষের সহযোগিতা অনেক বেশি, শুধুমাত্র গ্রাম বাসির আর্থিক সহযোগিতা তেই আমাদের এই সম্পূর্ণ পুজোটি পরিচালিত হয়, কোনো রূপ অনুদান ছাড়াই।
ষষ্ঠীর বেল তলায় পূজা থেকে, দশমীর বিসর্জন প্রযন্ত, আমরা সকলে মিলে খুব আনন্দের সাথে, সকল গ্রামবাসী কে পাশে নিয়ে পুজো টি পরিচালনা করে আসছি, এবং ভবিষৎ এ ওটা কার্যকর থাকবে।

Puja voting code
SUN0316
WhatsApp VOTE SUN0316 to +91 91470 77170
Live rank #142 0 votes

Voting opens soon — keep this code ready!