ITC - Enduring Value Sunrise Pure Masala

Rameshwar Nagar Sarbojonin Durgotsab Committee

Bauria, Howrah

আমাদের এই পুজো মহা চতুর্থী দিন থেকে আমাদের তরুণ সংঘ ক্লাবের মা দুর্গার আরাধনার শুভ সূচনা হয় এবং ওই দিন কিছু অতিথি ও আসেন এবং উনারাই আমাদের উদ্বোধন করে দেন পুজোর এবং প্রদীপ প্রজননের মাধ্যমে ফিতে কাটা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে এই উদঘাটন। এবং এছাড়াও নানা রকম অনুষ্ঠান যেমন নাচ গান আবৃত্তি ইত্যাদি হয় এবং সবশেষে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান । এরপর থেকেই মহা ষষ্ঠীর পূর্ণ লগ্নে শুরু হয়ে যায় দেবীর বন্দনা, বহু ভক্তের সমাগমে মহাষষ্ঠীর মহা পুজো সুসম্পন্ন হয়ে থাকে এরপর মহাসপ্তমীতে ভোরবেলা সকল গ্রামবাসী বৃন্দ একত্রিত হয়ে ছোট একটি শোভাযাত্রার মাধ্যমে নবপত্রিকা স্নানের জন্য রওনা হয় গঙ্গার ঘাটের দিকে এবং এরপর ফিরে এসে শুরু হয় মহা সপ্তমীর পুজো। দেখতে দেখতে সপ্তমীও শেষ হয় অষ্টমী শুরু হয়ে যায় মহা অষ্টমী পালিত হয় দেবী মহামায়ার মহা পুজো ,পুষ্পাঞ্জলী ,মাল্যদান , অন্নভোগ বিতরণের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে মহা অষ্টমীর পূজো সমাপ্ত হয়। মহানবমী কুমারী পুজো ও সন্ধিক্ষণে সন্ধিপূজো দিনের মূল আকর্ষণ । সন্ধ্যায় থাকে বিশেষ বিশেষ অনুষ্ঠান পরমান্য ভোগ প্রসাদ বিতরণ প্রভৃতি এবং শেষ দিনে অর্থাৎ দশমীর দিন বিশেষ পুজোর মাধ্যমে মাকে বিদায় জানানো হয় । সকল ভক্তবৃন্দ দুঃখের সঙ্গে হলেও মাকে বরণের মাধ্যমে ও সিঁদুর খেলার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।

Puja voting code
SUN0319
WhatsApp VOTE SUN0319 to +91 91470 77170
Live rank #143 0 votes

Voting opens soon — keep this code ready!