Kundal Bagan Durga Puja Samiti
Shibpur, Howrah
কুন্দল বাগান দুর্গাপূজা সমিতি ১৯৭৫ সাল থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে অসীম উল্লাস ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার যাত্রা শুরু করে। গত বছর আমরা গর্বের সঙ্গে ৫০তম সুবর্ণ জয়ন্তী পালন করেছি, যেখানে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের পাড়ায় বিভিন্ন ধর্ম, জাতি ও ভাষার মানুষ সহাবস্থানে বসবাস করেন, যা এই পূজাকে সত্যিকারের মিলনমেলা করে তোলে। ভেদাভেদ ভুলে সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের উৎসবকে সার্থক করে তোলেন।
এই বছর আমরা ৫১তম বর্ষে পদার্পণ করছি। গত কয়েক বছরে রাজ্য সরকারের মানবিক সহায়তা আমাদের পূজাকে আরও সমৃদ্ধ করেছে। আমরা কুন্দল বাগান দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রশাসনিক সরলীকরণ ও সহযোগিতার ফলে পাড়ার পূজো আজ আরও জমজমাট, সুশৃঙ্খল ও সবার জন্য উপভোগ্য হয়ে উঠেছে।
এই বছরও পূজার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, সকলের মিলিত প্রয়াসে আসন্ন শারদ উৎসব আরও আনন্দময় ও প্রফুল্ল হয়ে উঠবে।
শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা রইল সবার জন্য।