ITC - Enduring Value Sunrise Pure Masala

Dishari Club Deshbandhu Para

Jalpaiguri, Jalpaiguri

১৯৬৪ সালে জলপাইগুড়িতে দেশবন্ধুপাড়া মোড়ে কয়েকজন যুবক 'দিশারী' নামে একটি ক্লাব গড়ে তোলে এবং প্রতিবছর দুর্গাপূজার আয়োজন করে। প্রথম দিকে বাঁশ, কাপড়, পলিথিন দিয়ে হ্যাজাক লণ্ঠনের আলোয় ছোটো করেই দিশারী দুর্গাপূজার আয়োজন করা হত। ক্রমশ ১৯৯০ এর পর থেকেই দিশারী বড় দুর্গোৎসব উপহার দিতে থাকে।
১৯৮৫ সালে দিশারী তৎকালীন টলিউডের শিল্পীদের নিয়ে এবং ১৯৮৬ তে মিঠুন চক্রবর্তী, পদ্মিনী কলাপুরী, সালমা আগা, বাপ্পি লাহিড়ী, বিখ্যত বলিউড শিল্পীদের এনে অনুষ্ঠান করিয়ে দিশারী নজির সৃষ্টি করে।
সাপ্তাহিক স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান শিবির, খাদ্য ও বস্ত্র বিতরণ, ছাড়াও খেলাধূলার জগতেও দিশারী সুনামের সাথে কাজ করছে।
২০২৫ এ দিশারীর ৬২ তম দুর্গোৎসবে প্যান্ডেল তৈরি হচ্ছে মাদুরাই এর 'মীনাক্ষী মন্দির' এর হুবহু অনুকরণে। হাজার হাজার বাঁশ, কাঠ, প্লাইবোর্ড এর মন্ডপ ১১০ ফিট উঁচু, যেখানে ২৫০ টি ফাইবারের মডেল পুতুল লাগানো হবে। থাকছে ইনডোর, আউটডোর সজ্জা, যেখানে বর্ণাঢ্য সজ্জা। প্যান্ডেল তৈরির দায়িত্বে মালদার ডেকোরেটর শুভাশীষ পাল, দুর্গা প্রতিমা তৈরি করেছেন নবদ্বীপের মৃৎশিল্পী গৌতম সাহা এবং আলোকসজ্জার দায়িত্বে আছেন জলপাইগুড়ি র গোপাল সরকার। এবারও তৃতীয়া থেকে নবমী অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রয়েছে গণআহারের ব্যবস্থা। কয়েক বছর ধরে দিশারী দুর্গোৎসব জেলার সেরা পুজো হিসাবে নির্বাচিত হয়েছে এবং প্রতিবছর জলপাইগুড়ির দুর্গাপূজা কার্ণিভ্যালে দিশারী শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে।

Puja voting code
SUN0334
WhatsApp VOTE SUN0334 to +91 91470 77170
Live rank #149 0 votes

Voting opens soon — keep this code ready!