ITC - Enduring Value Sunrise Pure Masala

Gayerkata Reding Club

Dhupguri, Jalpaiguri

এবছর শতাব্দী প্রাচীন গয়েরকাটা রিডিং ক্লাব পরিচালিত দুর্গোৎসবের ১১৪ তম বর্ষ। বরাবরই সাবেকিয়ানায় বিশ্বাসী রিডিং ক্লাবের পূজোর মূল বৈশিষ্ট্য হলো নিয়ম এবং নিষ্ঠার মাধ‍্যমে পুজার আয়োজন।এবছরেও পূজো কমিটি সেই ঐতিহ্যকে অনুসরণ করে সাবেকি রীতি নীতি অনুসরণ করে তাদের পূজোর আয়োজন করছে। ক্লাবের শতাধিক বছরের পুরনো কাঠামোতে প্রতিমা তৈরি করা হয় এখানে।প্রায় চল্লিশ বছর ধরে এই পূজো করছেন বিদগ্ধ পুরোহিত মশাই শ্রী ষষ্ঠী চক্রবর্তী। এবছরও কমিটি দুঃস্থদের জন‍্যে বস্ত্র বিতরণ এবং দরিদ্র নারায়ন সেবার আয়োজন করেছে। এছাড়া সপ্তমী থেকে নবমী পযর্ন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং ধুনুচি নাচের আয়োজন করা হয়েছে এবার ও। ছোট বাচ্চা ও মহিলাদের জন‍্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর।এছারা সকল সম্প্রদায়ের সক্রিয় উপস্থিতি এখানে প্রতিবছর নজর কাড়ে।পূজোকে কেন্দ্র করে রিডিং ক্লাব এক মিলন মেলায় পরিণত হয়। বাইরে থেকে এলাকার প্রায় সমস্ত মানুষেরা এই সময় ফিরে আসে।পূজোর সময় ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন বয়সীদের আড্ডা এখানকার মূল বৈশিষ্ট্য। বিজয়া দশমীতে বিশাল সমারোহ সহযোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় প্রতিবছর।
প্রায় দুহাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
বিসজর্নের শেষে সাবেকী পদ্ধতি মেনে ক্লাব প্রাঙ্গণে শান্তির জল প্রদান করা হয়। এর পরবর্তীকালে পরদিন বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং মিষ্টি মুখ করে বিজয়া সম্মিলনি সমাপ্ত হয়।

Puja voting code
SUN0335
WhatsApp VOTE SUN0335 to +91 91470 77170
Live rank #150 0 votes

Voting opens soon — keep this code ready!