Nabin Club
Ragjang, Jalpaiguri
সাহাপাড়া নবীন ক্লাব রাজগঞ্জ ,জলপাইগুড়ি স্বাধীনতার পরবর্তীকালে বাংলার বুকে জন্ম নেওয়া অজস্র গ্রামগুলির মত একটি গ্রাম রাজগঞ্জের সাহাপাড়া । সূচনা লগ্নে গুটি কয়েক পরিবার নিয়ে এই গ্রামের যাত্রা শুরু হলেও পরবর্তীতে এর শ্রীবৃদ্ধি ঘটে । গ্রামের মানুষদের আন্তরিকতা, মেলবন্ধন ও পরস্পর সহযোগিতার হাত ধরে যেসব মঙ্গলময় পরিকল্পনা এই গ্রামে ঘটেছে, তার মধ্যে অন্যতম হলো " সর্বজনীন দুর্গাপূজা "। সমগ্র গ্রাম বছরের কয়েকটি দিন মা দুর্গার আগমনের মধ্যে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে এবং বিজয়ার বিসর্জনের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে বিদায় জানিয়ে আরো একটি বছর অপেক্ষার দিন গুনতে শুরু করে । এই উৎসব উদযাপনের পথচলা মোটেই মসৃণ ছিল না । 1972 সালে এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য প্রথম স্থাপন করা হয় " সাহাপাড়া নবীন ক্লাব " এই ক্লাব নিজেদের গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের মঙ্গলার্থে সর্বদা বদ্ধপরিকর । বিভিন্ন সমাজ মূলক কাজের পাশাপাশি এই ক্লাবের আরো একটি অনন্য প্রাপ্তি হলো দুর্গাপুজো উদযাপনের মাধ্যমে গ্রামের সকল মানুষ ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য একটি মিলনমেলার পটভূমি তৈরি করা। এই কথা মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের ২৬ তম বর্ষে মাতৃ আরাধনায় নিমগ্ন হয়েছি । গ্রামের সকল মানুষের সাহায্য- সহযোগিতার হাত ধরে , সকলের সম্মতি অনুসারে আমাদের এ বছরের বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে "ডাকের সাজে দুর্গা প্রতিমা "। আলোকোজ্জ্বল মন্ডপ সজ্জা ,বাহারি আলোকসজ্জা।এছাড়া পূজোর দিনগুলিতে