Sarat Patti Mahila Sameti Durga Puja
Dhupguri, Jalpaiguri
শরৎপল্লী সার্বজনীন মহিলা দুর্গাপূজা কমিটি এ বছর ১৫ বছরে পদার্পণ করল, আমাদের এই মহিলা সমিতির দুর্গাপূজা সমাজে নারীদের ঐক্যবদ্ধ করে আনন্দ করে নেওয়ার একটি অসাধারণ সুযোগ, এই উৎসবে মহিলারা একসঙ্গে পূজা মন্ডপ তৈরি করে, প্রতিমা সজ্জা আলোকসজ্জা এবং পাঁচটি দিনকে কিভাবে সকলের কাছে একটি স্মৃতি হয়ে থাকে থেকে যাবে সবটা আমাদের কমিটি সকল মহিলা সদস্য মিলে চেষ্টা করে যায়। আমাদের শরৎপল্লী মহিলা দুর্গাপূজা কমিটিতে মহা পঞ্চমী তিথিতে মায়ের আগমনী অনুষ্ঠান করা হয় প্রদীপ জ্বালিয়ে বরণ ডালা সাজিয়ে মন্ডপে মায়ের বরণ অনুষ্ঠান করা হয় এরপর মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন ধরে মায়ের আরাধনা করা হয়। এবং অষ্টমী তিথিতে আমাদের শরৎপল্লী মহিলা সদস্যবৃন্দা কমিটির পক্ষ থেকে সকলকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় নবমী তিথিতে আমরা সকলকে আনন্দিত করার জন্য ছোট বড় সকলকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকি। এবং সকলে মিলে খুব আনন্দ করি, এরপর মায়ের বিদায় বেলা অর্থাৎ দশমী তিথিতে মন খুব খারাপ হয়ে পড়ে চোখের জল ধরে রাখা যায় না দশমী তিথিতে আমরা সকল মহিলারা সিঁদুর খেলার মাধ্যমে মায়ের বিদায় বেলার বরণ করে থাকি। তারপর বেলা শেষে বড় অনুষ্ঠান শেষ করে মা দুর্গার বিসর্জনের জন্য শোভাযাত্রা ও পূজা সম্পর্কিত বা সমাজের কল্যাণময় কিছু বার্তা সম্পর্কিত থিম তৈরি করে আমরা শোভাযাত্রা উপস্থাপন করে থাকি, এই সমস্ত বার্তার মধ্য