ITC - Enduring Value Sunrise Pure Masala

Subash Polli Durgapuja Committee

Rajganj, Jalpaiguri

আমাদের ক্লাবের নাম সুভাষপল্লি ও বাবুপাড়া কালচারাল ক্লাব, এখানে বিগত ৬৮ টা শরৎকালে মায়ের আরাধনা করা হয়েছে নিষ্ঠা এবং আনন্দকে কাছে টেনে। আমাদের কাছে দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজজীবনের পরিচয় বহন করে। আমাদের এই পূজার মণ্ডপ এই উৎসবের এক কেন্দ্রীয় প্রতীক। প্রতিবছরই মণ্ডপটি শিল্প ও নান্দনিকতার অনন্য নিদর্শনে রূপান্তরিত হয়। কুমোরটুলির প্রতিমা গঠনের সঙ্গে সঙ্গে থিমভিত্তিক শৈল্পিক মণ্ডপ, আলোকসজ্জা ও নকশা শিল্পকলা-প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েউঠে। আমাদের পূজার মণ্ডপে ঢাকের আওয়াজ, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ভক্তিমূলক সংগীতের সুরে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়। আমাদের এবারের আকর্ষণ আসামের শিলচরের রামকৃষ্ণ মিশন, ১৯২৪ সালে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মিলে এই মিশনের ভিত্তি স্থাপন করেছিলেন, এই মন্দিরের ১০০ বছর উপলক্ষে স্বামী বিবেকানন্দের প্রতি সম্মান রেখে আমাদের এই থিম যার মাধ্যমে আমরা সেই প্রতিষ্ঠানের শিক্ষাসহায়তা, স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসেবামূলক কাজকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেটাই আমাদের অঙ্গীকার থাকবে। তবে আমাদের দুর্গাপূজা শুধু পূজার্চনায় সীমাবদ্ধ নয়। আমাদের মণ্ডপ এক সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র। এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়-গান, আবৃত্তি, নাটক, নৃত্য ও যাত্রাপালার মতো লোকশিল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করে আমাদের লোকসংস্কৃতিকে জীবন্ত ও প্রাসঙ্গিক করে। আমাদের ক্লাবের দুর্গাপূজা আমাদের কাছে অনন্য হয়েই থাকবে চিরকাল।

Puja voting code
SUN0347
WhatsApp VOTE SUN0347 to +91 91470 77170
Live rank #156 0 votes

Voting opens soon — keep this code ready!