ITC - Enduring Value Sunrise Pure Masala

Devnagar Milan Sangha

Jalpaiguri, Jalpaiguri

দেব নগর মিলন সংঘ



আমাদের গ্রামের মন্দির তৈরির ইতিহাস মূলত 1954 সালে উত্তর পাড়া, মধ্যপাড়া থেকে পৃথকিকরণের মধ্যেই শুরু হয়েছিল। প্রথম দিকে পাটকাঠির ঘরে মায়ের পুজোর ব্যবস্থা করা হয়, পরবর্তীতে ধীরে ধীরে একটি ছোট্ট ইটের দেয়ালের একটি মন্দির তৈরী করা হয়, ক্লাব এবং মন্দির একে অপরের পরিপূরক, কারণ প্রত্যেক সময়ের যুব সমাজ সামাজিক বিকাশের সঙ্গে সঙ্গে হিন্দু মন্দির গড়ে তুলতে শুরু করে, যা পরে গ্রাম সম্প্রদায়ের প্রয়োজনে স্থানীয় রূপে তৈরি হয়। আমাদের মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান ছিল না, বরং সামাজিক অনুষ্ঠান ও সমাবেশের কেন্দ্র হিসেবেও কাজ করত এবং আজও তা করে চলেছে, আমাদের গ্রাম্য এই মন্দির আমাদের সময়ের একটি বিশেষ সাহসী পদক্ষেপ,কারণ বর্তমান যে মন্দির আমাদের উত্তর পড়ার গর্ব তা তৈরী করবার জন্যে আমাদের প্রত্যেক গ্রামের বাসিন্দাদের অবদান কখনও ভোলা যাবে না, সবচেয়ে বেশি কঠিন ছিল আর্থিক যোগান, প্রত্যেক গ্রামবাসির সাহায্য নিয়ে আজ আমাদের 18th সেপ্টেম্বর 2011 সেই বিশেষ দিন আমাদের নব নির্মিত মন্দির পুন প্রতিষ্ঠিত হয়, যেদিন সেই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল.......


আমাদের গ্রামের মন্দির কেবল উপাসনালয় নয়, গ্রামের মানুষেরা এখানে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হয় ও বিভিন্ন সামাজিক কর্ম কাণ্ডে যা আমাদের উত্তরপাড়া মন্দিরের গর্ব 🚩....

Puja voting code
SUN0355
WhatsApp VOTE SUN0355 to +91 91470 77170
Live rank #159 0 votes

Voting opens soon — keep this code ready!