ITC - Enduring Value Sunrise Pure Masala

Panda Para Sarbojanin Durga Puja Committee

Jalpaiguri, Jalpaiguri

পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি


যা দেবী সর্বভূতে শক্তি রূপে সংস্থিতা, সেই মহামায়া শক্তিরূপিণী মা দুর্গার প্রতি আমাদের অন্তরের গভীরতম নিবেদন – জলপাইগুড়ি পান্ডা পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৯৭ তম বর্ষে। এই বিশেষ বর্ষে আমরা দেবীর আবাহন একটি অনন্য ধারায় উপস্থাপন করেছি। মা দুর্গাকে আমরা পূজো করি তাঁর বিভিন্ন রূপে – শৈলপুত্র ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, কুশমন্ডা, স্পন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি ও মহাগৌরী রূপে। আমাদের মণ্ডপের শয্যায় ব্যবহৃত হয়েছে বাস, ছোলা চাটাই, কুলো, চালনি ও মাটির নানা পুতুল – প্রতিদিনের সাধারণ ব্যবহৃত সামগ্রী, যেগুলি আমাদের শিল্পচিন্তার মাধ্যম হয়ে উঠে। এই উপাদানগুলোর মাধ্যমে আমরা পরিবেশ ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন গড়ে তুলেছি। আমাদের বিশেষ আকাঙ্ক্ষা হলো, এই মণ্ডপের পরিবেশ যেন দর্শনার্থীর মনকে প্রশান্তি ও শুদ্ধতার অনুভূতিতে ভরে দেয়।
জলপাইগুড়ি বাসীর প্রতি আমাদের এই আন্তরিক নিবেদন, আসন পূজার আনন্দে রঙিন করে তোলে আমাদের হৃদয়ের ক্যানভাস। প্রতিমা ও মণ্ডপ শয্যায় আমরা খুঁজে পাই শান্তি, পূর্ণতা ও ভক্তি। আমরা বিশ্বাস করি, মিলন, ভালবাসা ও একতার মন্ত্রেই এই দুর্গাপূজা আরও মধুর ও অর্থবহ হয়ে ওঠে। সকলকে এই পথের দীক্ষা দিয়ে আমরা এগিয়ে চলি।

Puja voting code
SUN0360
WhatsApp VOTE SUN0360 to +91 91470 77170
Live rank #160 0 votes

Voting opens soon — keep this code ready!