Shitala Bari Sarbojanin Durga Puja Committee
Banarhat, Jalpaiguri
শীতলা বাড়ি দুর্গোৎসব কমিটি
বানরহাট আদর্শ পল্লী এলাকার বাসীর অদম্য উৎসাহ ও আন্তরিকতার ফলস্বরূপ ১৯৭৯ সালে শুরু হয় একটি শারদীয় উৎসব, যাহা শীতলা বাড়ি দুর্গোৎসব কমিটির নামে পরিচিত। শুরুটা ছিল অতি সহজ সরল, নির্দিষ্ট কয়েকজন পাড়াবাসীর ছোট্ট উদ্যোগ। তাদের বিশ্বাস ছিল, দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয়, এটি হতে পারে পাড়ার মানুষের মিলনমেলা, ঐক্যের প্রতীক।
সময়ের প্রবাহে এই উৎসব বড় হয়, সংগঠিত হয়, এবং ধীরে ধীরে এটি পুরো পল্লীর এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনে পরিণত হয়। শীতলা বাড়ি দুর্গোৎসব কমিটি মা দুর্গার নানা রূপকে তুলে ধরার পাশাপাশি পাড়ার ঐতিহ্য ও সংস্কৃতির সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেয়। প্রতিবার পুজোর মণ্ডপে সাজানো হয় মনোহর আলোকসজ্জা, থিমভিত্তিক শিল্পকর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পাড়ার আবেগ ও সৃজনশীলতার পরিচয়।
এই পূজো শুধু ধর্মীয় পর্ব নয়, এটি পাড়ার মানুষের মিলন, ভালবাসা ও সহমর্মিতার এক অসামান্য উদাহরণ। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে শীতলা বাড়ি দুর্গোৎসব কমিটি এই ঐতিহ্যকে সংরক্ষণ করে আসছে, যা আগামী প্রজন্মের জন্য প্রেরণার এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।