ITC - Enduring Value Sunrise Pure Masala

Hospital Para Sarbojanani Durgapuja Committee

Belacoba, Japaiguri

হাসপাতাল পাড়া সার্বজনীন দুর্গাপূজা -২০২৫
বেলাকোবা,জলপাইগুড়ি




"মায়েদের দিয়ে মায়ের পুজো"—এই মন্ত্রে দীক্ষিত হয়ে, ৪২তম বর্ষের পথে পা বাড়িয়েছে হাসপাতাল পাড়া সার্বজনীন মহিলাবৃন্দ দুর্গাপূজা কমিটি। আমাদের কাছে দুর্গাপূজা ধর্মীয় উৎসব নয়, এ হলো নারীশক্তির জয়গান,সমগ্র সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদযাপন। দশভুজার মতোই আমাদের সদস্যরা দশ হাতে সামলে চলেছেন— প্রতিমা আনয়ন থেকে বিসর্জন। ব্যবস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথচলতি মানুষকে প্রসাদ, বস্ত্র বিতরণ—সবকিছুতেই আন্তরিক ছোঁয়া বিদ্যমান। পাড়ার কনিষ্ঠা থেকে বয়োজ্যেষ্ঠা সদস্যারা সমানভাবে মায়ের আরাধনায় ব্রতী।
সাবেকিয়ানাকে ভিত্তি করে আমরা প্রতি বছরই নতুনত্বের ছোঁয়া রাখি,এ বছরও তার ব্যতিক্রম হবে না। আমাদের মণ্ডপ সেজে উঠবে প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার নিজস্ব ঐতিহ্যে—মা-বোনেদের হাতে তৈরি ধামা, কুলো, চালন, সিঁদুর দানের দর্পণ এবং নানা রঙের ফুলে। প্রতিমাও সাজবে সাবেকি ঢাকেরশ্বরী সাজে।
ঝকঝকে থিমের যুগে বা কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ে আমরা কৃত্রিমতা বা চমকপ্রদ প্রতিযোগিতার পথে হাঁটছি না। বরং, অন্তরের সরলতা ও ভক্তিকে ভিত্তি করে মায়ের পায়ে শ্রদ্ধা নিবেদন করি।
আমাদের সদস্যরা প্রতি বছরই হাতে-কলমে প্রমাণ করে চলেছেন মহিলারা সত্যিই দশভুজা। আর এটাই আমাদের 'পুজোর সাতকাহন'।

এই পূজো শক্তির উদযাপনই নয়, সমাজে নারীর ক্ষমতায়ন এবং অংশগ্রহণের জীবন্ত প্রতীক।

Puja voting code
SUN0371
WhatsApp VOTE SUN0371 to +91 91470 77170
Live rank #163 0 votes

Voting opens soon — keep this code ready!