ITC - Enduring Value Sunrise Pure Masala

Gopiballavpur Thana Sarbojanin Durgotsab Committee

Gopiballavpur, Jhargram

১৯৪২ সালে গোপীবল্লভপুর থানা সার্বজনীন দুর্গোৎসব সমিতির যাত্রা শুরু হয়। তখন এলাকায় কোনো বারোয়ারি পূজোর প্রচলন ছিল না। আনন্দ-বিনোদনের আবহ তৈরি ও পুলিশ-প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে দারোগা মোহন কাঞ্জিলাল মহাশয় ও মহন্ত মহারাজ শ্রীশ্রী গোপালানন্দ নন্দ দেবগোস্বামীর উদ্যোগে এই পূজা শুরু হয়।

সেই সময় গোপীবল্লভপুর–১, ২, নোয়াগ্রাম ও সাঁকরাইল—চার ব্লক মিলিয়ে ছিল একটিই থানা, বাকিগুলো ফাঁড়ি, যা এখান থেকেই পরিচালিত হতো। ফলে সব ব্লকের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা হয়ে ওঠে সার্বজনীন। শোনা যায়, গরুর গাড়িতে চাল, ডাল, তরিতরকারি ও মানুষ আসতেন দূরদূরান্ত থেকে, আর চারদিন ধরে চলত অন্নপ্রসাদের সেবা।

এই পূজাকে কেন্দ্র করে এলাকায় স্থায়ী যাত্রাদলও তৈরি হয়েছিল। পূজোর তিন মাস আগে থেকেই প্রস্তুতি চলত, যাত্রাপ্রিয় মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজ সেই সংস্কৃতি হারিয়ে গেছে।

৮৩ বছরে পা দিয়ে সমিতি আজও ধরে রেখেছে ঐতিহ্য। এবারের থিম বৃন্দাবনের চন্দ্রদ্বয় মন্দির। প্রতিবছরের মতো এবারও কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা, দুঃস্থদের বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনদের পুনর্মিলন, প্রবীণদের শ্রদ্ধাজ্ঞাপন ও সমাজ সচেতনতা প্রচার থাকবে। পূজা আজও সনাতনী নিয়মে অনুষ্ঠিত হয়, মিলনমেলার এক অমূল্য কেন্দ্রবিন্দু হয়ে।

Puja voting code
SUN0378
WhatsApp VOTE SUN0378 to +91 91470 77170
Live rank #165 0 votes

Voting opens soon — keep this code ready!