Kanko Sarbojanin Durga Puja Committee
Harda, Jhargram
আমাদের গ্রামে দেবী দুর্গার আগমন আনুমানিক ৭৫-৮০ বছর আগে। সেই সময় থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের দাদু-ঠাকুমাদের মুখে শোনা একটি কাহিনি এখনও গ্রামে প্রচলিত।
শোনা যায়, একদিন এক শাখারি (শাঁখা বিক্রেতা) বিক্রি শেষ করে প্রচণ্ড রোদে হেঁটে বিনপুরের দিকে ফিরছিল। ক্লান্ত হয়ে গ্রামসংলগ্ন এক বড় পুকুরের ধারে বসে বিশ্রাম নেয়। তখন হঠাৎ পুকুরের জলে থেকে এক অপূর্ব সুন্দরী কন্যা উঠে এসে তার কাছ থেকে শাঁখা কিনে নেয়। শাখারি যখন টাকা চাইলো, তখন সেই কন্যা বললেন, তিনি সরাসরি টাকা দিতে পারবেন না। তবে তিনি একজন পুরোহিতের নাম উল্লেখ করে জানালেন—“এই টাকা তিনি দিয়ে দেবেন, তুমি সেখানে গিয়ে নিয়ে নিও। আর যদি পুরোহিত কে বলতে বলে, বলো যে ওর মেয়ে শাঁখা পরেছে টাকা দিয়ে দিতে |
এই অলৌকিক ঘটনার পর থেকেই গ্রামে বিশ্বাস জন্মায় যে দেবী দুর্গা কাঁকো গ্রামে স্থায়ীভাবে আবির্ভূত হয়েছেন। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই শুরু হয় দুর্গাপূজা, যা আজও সমান নিষ্ঠা, ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। কাঁকোর দুর্গোৎসব তাই শুধু একটি পূজা নয়, গ্রামবাসীর ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক।