ITC - Enduring Value Sunrise Pure Masala

Binpur Shiv Mandir Sarbojanin Durgoutsab

Harda, Jhargram

বিনপুর শিব মন্দির সর্বজনীন দুর্গাপূজা এ বছর তার দ্বাদশ বর্ষে পদার্পণ করছে। শুরু থেকেই এই পূজো শুধু আধ্যাত্মিকতার নয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতিরও প্রতীক। এবারের পূজোর মূল আকর্ষণ হলো আমাদের অঞ্চলের এক বিশেষ সম্প্রদায় “ডোম” জাতির শিল্পকর্মকে সবার সামনে তুলে ধরা। দীর্ঘদিন ধরে তাঁরা কুলো, ঝুড়ি, বাঁশের পুতুলসহ নানা হস্তশিল্প তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু আজকের যুগে এসব ঐতিহ্যবাহী কাজ প্রায় বিস্মৃতির পথে। তাই আমরা আমাদের পূজো মণ্ডপে এই শিল্পকর্মকে বিশেষভাবে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা শুধু তাঁদের কাজকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই না, বরং তাঁদের প্রতি সামাজিক সম্মান ও স্বীকৃতিও জানাতে চাই। পাশাপাশি থাকছে সাবেকি প্রতিমা, যা আমাদের পূজোকে ঐতিহ্যের সাথে বেঁধে রাখবে। পূজো মাঠজুড়ে আয়োজন করা হয়েছে মেলা, যেখানে সকল বয়সের মানুষ আনন্দ উপভোগ করতে পারবেন। বিনপুর শিব মন্দির দুর্গাপূজা তাই হয়ে উঠবে ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির এক সুন্দর সমন্বয়।

Puja voting code
SUN0405
WhatsApp VOTE SUN0405 to +91 91470 77170
Live rank #168 0 votes

Voting opens soon — keep this code ready!