Dumuria Dakshinpara Pujo Committee
Belpahari, Jhargram
ডুমুরিয়া দক্ষিণ ও কাশিডাঙ্গা যৌথ উদ্যোগে এই দুর্গাপুজো আজ ৯৯ বৎসরে পা দিলেন মা দুর্গা। আগে এখানে মায়ের পুজো হতো ঘটের মাধ্যমে । দুটি গ্রামের মানুষজন একসাথে ঐক্যবদ্ধ হয়ে মায়ের মূর্তিতে বিরাজমান মা । পঞ্চমী থেকে এখানে মানুষের ভিড় দেখা যায় এখানের বিশেষত্ব হল মৃন্ময়ী মায়ের মূর্তি । শাস্ত্রীয় অনুসারে পূজা আর্চা হয়ে থাকে । এই জঙ্গলমহলের সমস্ত মানুষ যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে পপরিলিখিত হয় । পূজা কমিটি পরিচালিত মা দুর্গার ষষ্ঠী থেকে পার্শ্ববর্তী রাজ্য । ঝাড়খন্ড থেকে এখানে মায়ের দর্শনে আসেন মা দুর্গার । পুজো যাতে সুষ্ঠ ভাবে হয় তার জন্য মহিলারা স্বেচ্ছাসেবক এর ব্যবস্থা থাকে, যাতে সমস্ত মানুষের এই পুজোর আনন্দ উপভোগ করতে পারে । সপ্তমী থেকে এখানে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় । এই সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি গ্রামের সমস্ত ছেলে ও মেয়েরা অষ্টমীর দিন পন্ডিতমশাই এর দুর্গা দেবীর মহামন্ত্র উচ্চারণের সুখরিত হয়ে ওঠে এই জঙ্গলমহল । কতই না আনন্দ করে তা বলার অপেক্ষায় রাখে না । নবমীর দিন এখানে মা দুর্গার মহাপ্রসাদের আয়োজন। এই দিন পাশাপাশি গ্রামের মানুষ প্রায় দশ হাজার মহাপ্রসাদ সেবা করতে আসেন । আমরাও খুব আনন্দ উপভোগ করি দশমীর দিন মাকে তার শ্বশুর বাড়ি যাওয়ার পালা । অশ্রু নিশ্রিত্য ছল ছল চোখে মাকে বিদায় জানাতে হয় ।