ITC - Enduring Value Sunrise Pure Masala

Chandri Sarbojanin Pujo Committee

Chichira, Jhargram

চন্দ্রী সার্বজনীন যুব গোষ্ঠীর দুর্গোৎসব এ বছর উনিশতম বছরে পদার্পণ করছে। প্রায় দুই দশক ধরে আমাদের কমিটি একাগ্রতা, নিষ্ঠা ও আনন্দের আবহে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। প্রথম থেকেই আমরা শুধু পূজোর আচার-অনুষ্ঠান নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও লোকশিল্পকে গুরুত্ব দিয়ে আসছি। এবছরও তার ব্যতিক্রম নয়।
আমাদের পূজোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে টানা দু’দিন পুতুল নাচের আসর। হারিয়ে যেতে বসা এই লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি একদিন থাকছে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ, যা দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
বিশেষ দ্রষ্টব্য: নবমীর দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আমাদের আন্তরিক আমন্ত্রণ রইল—এসে অংশগ্রহণ করুন এই আনন্দোৎসবে, ভক্তি, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের মিলনমেলায়।

Puja voting code
SUN0409
WhatsApp VOTE SUN0409 to +91 91470 77170
Live rank #170 0 votes

Voting opens soon — keep this code ready!