Shukjora Sarbojanin Pujo Committee
Shilda, Jhargram
সুখ জোড়া সার্বজনীন দুর্গোৎসব এ বছর তার ৭৮তম বর্ষে পদার্পণ করলো। বহু বছরের ঐতিহ্য ও আনন্দকে সঙ্গে নিয়ে আমরা প্রতি বছর নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবারের থিম “সহজপাঠ”, যেখানে সংস্কৃতি, শিল্প ও সমাজসেবার সমন্বয় ঘটবে।
ষষ্ঠীতে থাকছে মনোমুগ্ধকর বাউল অনুষ্ঠান, সপ্তমীতে পরিবেশিত হবে মনোরমা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঝুমুর নৃত্য। অষ্টমীতে বিশেষ উদ্যোগ হিসেবে উদ্বোধন করা হবে সাধারণ মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডার ও ডাক্তারি সামগ্রী। নবমীতে থাকবে আকর্ষণীয় যাত্রাপালা।
আমাদের সাথে থাকার জন্য সকল দর্শনার্থীকে ধন্যবাদ জানাই এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সানরাইজকে।