20 Pally Sarbojonin Durgautsab Committee
Kolkata, Kolkata
নমস্কার , আমরা ২০'র পল্লী সার্বজনীন দূর্গা উৎসব কমিটি পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে শারদীয়ার শুভেচ্ছা জানাই। উত্তর কলকাতার ঐতিহ্যের সঙ্গে বনিদিয়ানার সংমিশ্রণে গড়ে উঠেছে আমাদের পুজো, যা শুরু হয়েছিল ১৯৬৩ সালে। উত্তর কলকাতার পাড়ার পূজা মানেই সবাই মিলে এক পরিবার হয়ে একসঙ্গে আনন্দে উৎসবে গা ভাসানো। উত্তর কলকাতার পুরাতন বাড়ির রক এ বসে আড্ডা গল্প আজও ঐতিহ্য বহন করে চলে, আজও রাত দিন সাত দিন এক ডাকে সবাই জড়ো হয়ে পড়ি। আর যখন প্রশ্ন হয় মায়ের আগমনের কথা তখন উত্তর কলকাতা একটা অন্য মাত্রায় অন্য আনন্দ ধারা বয়ে নিয়ে যায়, আমরা সেই ধারা কে বহন করে চলেছি। সরু গলিতে হিমালয়ের পথে – বদ্রিনাথ ধাম : আমাদের এবারের দুর্গা পূজার থিম – বদ্রিনাথ মন্দির। সরু গলির মধ্যে গড়ে উঠেছে হিমালয়ের এক টুকরো পরিবেশ, যেখানে গঙ্গার কলধ্বনি, বরফঢাকা শৃঙ্গ আর পবিত্রতার আবেশে আপনাকে মোহিত করবে। বদ্রিনাথ, যা সাধারণত বিষ্ণুর ধাম হিসেবে পরিচিত, সেই স্থানেই আমরা মা দুর্গার এক নতুন রূপ খুঁজে পেয়েছি – শান্ত, ধ্যানমগ্ন, শক্তিময়ী দেবী। প্যান্ডেলের প্রতিটি কোণে তুলে ধরা হয়েছে হিমালয়ের সৌন্দর্য, পাহাড়ি স্থাপত্য, ঝর্ণা ও মন্দিরের মাধুর্য। এই থিমের মাধ্যমে আমরা দেখাতে চাই, ঈশ্বরের আরাধনা ধর্মের গণ্ডি পেরিয়ে হৃদয়ের ভক্তিতে প্রকাশ পায়।