Mudiyali Panchanan Tala Sarbajonin Durga Utsav Committee
Kolkata, Kolkata
শুভ্র কাশফুলের হিল্লোল আর শিউলির সুগন্ধ শরতের আগমনের বার্তা বহন করে নিয়ে আসে। তখনই সব বঙ্গবাসীর হৃদয়ে বেজে ওঠে মায়ের আগমনের আলোর বেনু। সারা বছর এই চারটি দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। প্রতিবছরের মতই এবছরও মুদিয়ালী পঞ্চানন্দ তলা দুর্গোৎসব কমিটি আয়োজন করতে চলেছে মাতৃ আরাধনার। এত শুধু পুজো নয়। নিজেদের ভক্তি , শ্রদ্ধা মায়ের পায়ে অর্পণ করে মায়ের কাছে সারা বছর ভালো থাকার আশীর্বাদ প্রার্থনা, আমাদের পাড়ার পুজোর ইতিহাস দীর্ঘদিনের। এই পূজো শুরু হয় ১৯৪২ খ্রিস্টাব্দে। বাবা পঞ্চানন্দদেবের মন্দির প্রাঙ্গানে আমাদের পূজো প্রতিবছরই সারা গার্ডেনরীচ-মেটিয়াব্রুজ এলাকার মানুষের কাছে একটা বড় আকর্ষণ। এই বছর আমাদের ৮৪তম বর্ষ। এ বছর আমাদের পূজোর থিম বালগণেশ। আমাদের মন্ডপ সজ্জিত হবে বাল গণেশের বিভিন্ন মুর্তিদ্বারা চারিদিকে সিদ্ধিদাতার আশীর্বাদ যেন মন্ডপটিকে বেষ্টন করে থাকবে। মায়ের মূর্তিতে থাকবে সাবেকিয়ানা ও আধুনিকতার মেলবন্ধন। মায়ের অঙ্গে থাকবে মুক্ত ও কাঁচের অলঙ্কার যা মায়ের মাহিমাকে আরও ঔজ্জ্বল্য দেবে। আমাদের পূজো শুধু কমিটির নয়, এলাকার প্রতিটি অধিবাসী পূজোর চারদিন সক্রিয়ভাবে পূজোয় যোগদান করে। অষ্টমীর অঞ্জলী বা বিজয়ার সিঁদুর খেলা অথবা মন্ডপে বসে পূজোর ভোগ খাওয়ার সময় সবার গন্তব্য একটাই পাড়ার পূজো মন্ডপ। পূজোর চারদিনই মন্ডপে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা। এই পূজো শুধু একটি পাড়ার পূজো নয়।