Friends Union South
Kolkata, Kolkata
ফ্রেন্ডস ইউনিয়ন সাউথ বিদ্যাসাগর পার্ক দূর্গোৎসব
ফ্রেন্ডস ইউনিয়ন সাউথ বিদ্যাসাগর পার্কের দূর্গোৎসব আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী ও ঘরোয়া উৎসব, যা প্রতিবছর সবাইকে এক অমূল্য বন্ধনে আবদ্ধ করে। আমাদের ক্লাবের যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে সরস্বতী পুজোর মাধ্যমে। ১৯৭৮ সালে কালীপুজোর সূচনা হয়, আর ১৯৯৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দূর্গোৎসব। তখন এলাকা ছিল গাছপালা ঘেরা, মানুষ কম বসতি করত। আজ ২০২৫ সালে ক্লাবের সদস্যসংখ্যা প্রায় ৩০০, এবং সাংস্কৃতিক, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।
রক্তদান শিবিরের পাশাপাশি, পুজোর সময়ে দুস্থদের নতুন বস্ত্র বিতরণ ও কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান আমাদের নিয়মিত কার্যক্রম। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা দূর্গোৎসবের মঞ্চে পারফর্ম করার সুযোগ পান, যারা আগামী দিনের উজ্জ্বল শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে। বিশেষ আকর্ষণ মায়ের ভোগ বিতরণ এবং পুজোর তিনদিন সমস্ত পল্লীবাসীর একত্রে মধ্যাহ্নভোজ। এ বছর পঞ্চমীতে মায়ের মুখ উন্মোচনের মধ্য দিয়ে পূজার উদ্বোধন হবে এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
আমাদের দীর্ঘ ঐতিহ্য, পরিশ্রম ও ঐক্যের চেতনা নিয়ে আমরা আশাবাদী—ফ্রেন্ডস ইউনিয়ন সাউথ বিদ্যাসাগর পার্কের দুর্গোৎসব আগামী দিনেও মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে।
সবশেষে ধন্যবাদ ও অভিনন্দন সানরাইজকে—দূর্গোৎসবের আনন্দ আমাদের দ্বোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।
জয় মা দূর্গা।